Home আঞ্চলিক মুরাদনগর বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ শিশু উদ্ধার, স্বজনদের সন্ধানে পুলিশ
আঞ্চলিকজাতীয়

মুরাদনগর বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ শিশু উদ্ধার, স্বজনদের সন্ধানে পুলিশ

Share
Share

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে জোনায়েদ (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ।

উদ্ধার হওয়া শিশুটির পিতা মো. রানা, মাতা সুলতান। তার চাচার নাম মো. রনি এবং মামার নাম সাদ্দাম। তাদের স্থায়ী ঠিকানা চট্টগ্রাম মহানগরীর সিএমপি বায়েজিদ থানা এলাকার আতুরার ডিপু, মীরপাড়া (৪ তলা বিল্ডিং সংলগ্ন)। শিশুটির পিতা পেশায় একজন অটোরিকশা চালক।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি শিশুকে একা ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন মুরাদনগর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে সে পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে।

মুরাদনগর থানা পুলিশ জানায়, শিশুটির স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে। শিশুটির পরিবারের সদস্য বা পরিচিত কেউ যোগাযোগ করলে যথাযথ পরিচয় নিশ্চিত করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শিশুটির বিষয়ে কোনো তথ্য থাকলে বা তার স্বজনরা ০১৩২০-১১৪২৬১ নম্বরে অথবা মুরাদনগর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউনূসের মতো একটা ‘বাটপার’ দেশ শাসন করে গেল: ফিরোজ রশীদ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ। সামাজিক যোগাযোগমাধ্যমে...

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার যুবক রিমান্ডে

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইফতেখার অনিক (৩৩) নামের...

Related Articles

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে...

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শুভ জন্মাষ্টমী উপলক্ষে শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশু-কিশোরদের...

হাসপাতালে অসুস্থ বাবার কাছ থেকে দলিলে সইয়ের চেষ্টা, জানা গেল মেয়ের পরিচয়

অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের শয্যায় বসে জমি-সংক্রান্ত...

মির্জা আব্বাস দেশে ফেরার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

যেকোনো মূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) টিকিয়ে রাখতে নিজের অর্থ, শ্রম ও...