রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৭ জন, লালবাগে ৩২, ওয়ারীতে ৪৫, মতিঝিলে ৫০, তেজগাঁওয়ে ৫০, মিরপুরে ১১৪, গুলশানে ৪৭ এবং উত্তরা বিভাগে ৬৪ জন রয়েছেন। এছাড়া কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৫ হাজার ৩৬৪টি ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন, চারটি অটোরিকশার ব্যাটারি, একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানসহ অন্যান্য বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a comment