Home বিনোদন ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে
বিনোদন

ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

Share
Share

বিশ্বকাপ ফাইনালের আগে ম্যাচ পরিচালনা নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে তিনি বলেছেন, রেফারিকে কঠোরভাবে নিয়ম প্রয়োগ করতে হবে এবং কোনোভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ হারানো যাবে না।

আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের দায়িত্ব নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন।

স্পেন কোচ বলেন, ‘রেফারি স্বেচ্ছাচারী আচরণ করতে এবং নিয়ম ভাঙতে দিতে পারেন না। ফুটবলের বৈধতার সেই সীমারেখা অতিক্রম করা যায় না।’

তবে একই সঙ্গে ম্যাচ কর্মকর্তাদের প্রতি পূর্ণ আস্থার কথাও জানান তিনি। দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারিদের ওপর আমার অটল আস্থা আছে। একই সঙ্গে আমরা কী ধরনের ম্যাচ খেলতে চাই, সেটিও আমাদের কাছে পরিষ্কার।’

আর্জেন্টিনার শক্তি সম্পর্কে সচেতন থাকলেও নিজেদের ফুটবল দর্শন থেকে সরে না যাওয়ার ওপর জোর দিয়েছেন স্পেন কোচ। তিনি বলেন, ‘ওরা ওদের ফুটবল খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকবে নিজেদের খেলার ধরন আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার দিকে।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা নিজেদের দর্শন ও আদর্শ থেকে বিচ্যুত হই, তাহলে আমাদের ভুগতে হবে।’

খেলার পরিবেশ নিয়েও মন্তব্য করেছেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘আমরা ফুটবলীয় মূল্যবোধ ও নিজেদের আদর্শের প্রতি সৎ থাকতে চাই এবং কোনো উস্কানিতে পা দিতে চাই না। এর অর্থ এই নয় যে আর্জেন্টিনা তা করবে।’

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে উল্লেখ করেন স্পেন কোচ। তিনি বলেন, ‘আমি প্রতি বছর বিশ্বকাপের ফাইনালে উঠতে রাজি, এমনকি হারলেও। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাইনালে পৌঁছানো এবং শিরোপা জয়ের সুযোগ তৈরি করা।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়ব। প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা একটি শক্তিশালী দল। এই মুহূর্তটি উপভোগ করার পাশাপাশি জয়ের সুযোগ তৈরিতেও আমরা মনোযোগী থাকব।’

ফাইনাল নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘এটি অসাধারণ একটি ম্যাচ হতে যাচ্ছে। দুই দলই প্রতিভায় ভরপুর। আমরা আশা করি, রেফারি খুঁটিনাটি বিষয়গুলো সঠিকভাবে সামলাবেন, যাতে ম্যাচটি একটি বিশ্বকাপ ফাইনালের মর্যাদা ধরে রাখতে পারে।’

আর্জেন্টিনা দলকে ঘিরে বিভিন্ন সমালোচনার প্রসঙ্গেও সংযত ছিলেন স্পেন কোচ। তিনি বলেন, ‘আমি সবার মতামতকে সম্মান করি। দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, বর্তমান বিশ্বকাপ ফাইনালিস্ট এবং আমার বন্ধু লিওনেল স্কালোনির দলের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তাদের প্রতি আমার মনে শুধু সম্মানই আছে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে শিশুসহ চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ...

দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ভারত সফরে যাবেন তারেক রহমান

দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায়...

Related Articles

আগস্টে কে-পপের সবচেয়ে আলোচিত তারকা কে?

আগস্টে কে-পপের সবচেয়ে আলোচিত তারকা কে? উত্তরটি হয়তো অনেককেই চমকে দেবে। তিনি...

শরৎচন্দ্র হয়ে চমকে দিলেন, কে এই অভিনেতা

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে...

মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি

মাঠ থেকে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন...

ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি বাড়াল বিসিবি

ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা...