Home বিনোদন মিস ওয়ার্ল্ডের ইতিহাসে প্রথমবার, পাকিস্তানের প্রতিনিধি আনিকা মেরাজ
বিনোদন

মিস ওয়ার্ল্ডের ইতিহাসে প্রথমবার, পাকিস্তানের প্রতিনিধি আনিকা মেরাজ

Share
Share

মিস ওয়ার্ল্ডের ৭৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় দেশটির প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ।

সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান-২০২৬’-এর মুকুট জিতে এই অর্জন করেন আনিকা। আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ডের ৭৫তম আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি। এর মধ্য দিয়ে প্রতিযোগিতাটির আন্তর্জাতিক মঞ্চে আনুষ্ঠানিক অভিষেক ঘটবে পাকিস্তানের।

সৌন্দর্যের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার কারণেও আলোচনায় রয়েছেন আনিকা। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন।

ভবিষ্যতে একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চান আনিকা। পাশাপাশি শিশুদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষার প্রসারে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

আনিকার ভাষায়, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি ভূমিকা রাখতে চান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে শিশুসহ চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ...

দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ভারত সফরে যাবেন তারেক রহমান

দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায়...

Related Articles

আগস্টে কে-পপের সবচেয়ে আলোচিত তারকা কে?

আগস্টে কে-পপের সবচেয়ে আলোচিত তারকা কে? উত্তরটি হয়তো অনেককেই চমকে দেবে। তিনি...

শরৎচন্দ্র হয়ে চমকে দিলেন, কে এই অভিনেতা

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে...

মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি

মাঠ থেকে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন...

ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি বাড়াল বিসিবি

ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা...