Home রাজনীতি বিএনপি ‘অপয়া’ হতে চান না ডি মারিয়া, বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে
বিএনপি

‘অপয়া’ হতে চান না ডি মারিয়া, বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে

Share
Share

 

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে গুঞ্জন ছিল, কাতার বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক আনহেল ডি মারিয়া যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। তবে সেই জল্পনার ইতি টেনেছেন আর্জেন্টাইন তারকা নিজেই। তাঁর ভাষ্য, দলের জন্য ‘অপয়া’ হতে চান না বলেই ফাইনাল দেখতে মাঠে যাচ্ছেন না।

আর্জেন্টিনার অভিনেতা নিকো ভাসকেজ অভিনীত নাটক রকি দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ডি মারিয়া। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনাল দেখতে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন কি না।

হেসে ডি মারিয়া জবাব দেন, ‘না! তুমি কি পাগল নাকি?’

এরপর নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমি যাইনি, এবারও যাচ্ছি না। আমি অপয়া হতে চাই না। আমি বাড়িতেই থাকব এবং সেখান থেকেই ম্যাচ দেখব।’

মাঠে উপস্থিত না থাকলেও মন থেকে দলের সঙ্গেই আছেন বলে জানান ডি মারিয়া। তিনি বলেন, ‘ছেলেরা জানে, প্রথম দিন থেকেই আমি তাদের সমর্থন করে আসছি। এবারও সব সময়ের মতো দূর থেকেই তাদের সমর্থন করব।’

আর্জেন্টিনার বর্তমান দল নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এই উইঙ্গার। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুবই খুশি। আমার মনে হয়, সরে দাঁড়িয়ে তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি ঠিক ছিল। ছেলেরা আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে। গতকালের পারফরম্যান্সের পর তাদের কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়া যায় না।’

ডি মারিয়া যুক্তরাষ্ট্রে না যাওয়ায় সম্ভাব্য ট্রফি প্রদান অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে পারেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য মারিও আলবার্তো কেম্পেস অথবা ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য অস্কার রুগেরি।

বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় মঞ্চে উপস্থিত না থাকলেও আর্জেন্টিনার কোটি সমর্থকের মতোই নিজের ঘর থেকেই লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির দলের জন্য প্রার্থনা করবেন ডি মারিয়া।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মালভিনাস ব্যানার প্রদর্শন: আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত চায় যুক্তরাজ্য

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ নিয়ে দাবি-সংবলিত ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা দলের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে...

যবিপ্রবিতে বিশ্বকাপ খেলা প্রদর্শন নিয়ে ১০ শিক্ষার্থীকে শোকজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে পুনরায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের দাবিতে কর্মসূচি পালন করায় ১০ শিক্ষার্থীকে...

Related Articles

৪৫ বছর আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত মোজাফফর হোসেন

দেশের ইতিহাসে অন্যতম আলোচিত ও স্পর্শকাতর রাজনৈতিক হত্যাকাণ্ড সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্পেশাল অনুরোধ রাখল ফিফা

সমস্যা ছিল জার্সি নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের গাঢ় নীল অ্যাওয়ে...

আর্জেন্টিনা ছেড়ে ইংল্যান্ডের সমর্থক যুবদল নেতা নয়ন

ফুটবল সমর্থন নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।...

সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবর জানালেন নেইমার

চোটের কারণে মাঠের বাইরে আছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। এর মধ্যেই...