Home বিনোদন বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা ডি মারিয়ার
বিনোদন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা ডি মারিয়ার

Share
Share

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে আবেগঘন বার্তা দিয়েছেন দেশটির সাবেক তারকা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠায় সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ডি মারিয়া লিখেছেন, ‘আমরা আর কিছুই চাইতে পারি না। ফুটবল এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করেছ, তার জন্য সারা জীবন শুধু কৃতজ্ঞ থাকব। গত পাঁচ-ছয় বছর ধরে আমরা গৌরব, আবেগ আর জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করেছি। আর সবই সম্ভব হয়েছে তোমাদের কারণে।’

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার মাধ্যমে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও একটি বিশেষ কীর্তি গড়েছেন। কার্লোস বিলার্দোর পর দ্বিতীয় আর্জেন্টাইন কোচ হিসেবে তিনি টানা দুটি বিশ্বকাপের ফাইনালে দলকে তুলেছেন। বিলার্দোর অধীনে আর্জেন্টিনা ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপে টানা দুইবার ফাইনাল খেলেছিল।

বর্তমান প্রজন্মের ফুটবলারদের প্রশংসা করে ডি মারিয়া আরও লিখেছেন, ‘এটি এমন এক প্রজন্ম, যারা জাতীয় দলের জার্সি পরার মর্যাদা বুঝেছে। বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো চাপের কাছে তারা কখনো মাথা নত করেনি। আরেকটি ফাইনাল উপহার দেওয়ার জন্য এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ।’

২০২১ সালের পর থেকে আর্জেন্টিনা চারটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলেছে এবং প্রতিটিতেই শিরোপা জিতেছে। এর মধ্যে রয়েছে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২২ সালের ফিনালিসিমা।

এই সাফল্যগুলোর প্রতিটিতেই গুরুত্বপূর্ণ অবদান ছিল ডি মারিয়ার। জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে গোল করা, পেনাল্টি আদায় এবং বড় ম্যাচে কার্যকর পারফরম্যান্সের মাধ্যমে তিনি আর্জেন্টিনার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারানোর ম্যাচটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে ডি মারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে সম্ভাব্য সব বড় শিরোপা জিতে জাতীয় দলকে বিদায় জানান তিনি।

আগামী ২০ জুলাই (বাংলাদেশ সময় সোমবার রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির দল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফুটবল খেলাকে কেন্দ্র করে উল্লাস প্রকাশ করতে গিয়ে নেত্রকোণায় এক ভয়াবহ ও হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের...

বার্কোকে মাথায় আঘাতের অভিযোগ, নিষেধাজ্ঞার শঙ্কায় বেলিংহ্যাম

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হয়েছে সেমিফাইনালেই। তবে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হারের পর মাঠের একটি ঘটনা নতুন করে আলোচনার জন্ম...

Related Articles

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই বদলে যেতে পারে গোল্ডেন বুটের লড়াই

  বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে সাধারণত খেলোয়াড় ও সমর্থকদের আগ্রহ...

স্পেনের বিপক্ষে ফাইনালে মেসির সামনে ১১ ঐতিহাসিক রেকর্ডের হাতছানি

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এই...

পাঁচ বছর আগের ‘ভবিষ্যদ্বাণী’ ভাইরাল, ২০২৬ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তুমুল আলোচনা

২০২৬ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ বছর আগের একটি পোস্ট নতুন...

বিশ্বকাপ ফাইনালে রেফারি ভিনচিচ, সামনে আর্জেন্টিনার তিক্ত স্মৃতি

২০২৬ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। ফিফার...