Home বিনোদন স্পেনের বিপক্ষে ফাইনালে মেসির সামনে ১১ ঐতিহাসিক রেকর্ডের হাতছানি
বিনোদন

স্পেনের বিপক্ষে ফাইনালে মেসির সামনে ১১ ঐতিহাসিক রেকর্ডের হাতছানি

Share
Share

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচটি লিওনেল মেসির জন্য শুধু আরেকটি বিশ্বকাপ ফাইনাল নয়; ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লেখারও সুযোগ। ফাইনালে মাঠে নামলেই একাধিক অনন্য রেকর্ড গড়ার সম্ভাবনা থাকবে আর্জেন্টাইন অধিনায়কের সামনে।

৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে তিনিই হবেন বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার। আর সব মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ডটি এখনো ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে।

এবারের ফাইনাল হবে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্টিনার ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনি তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেবেন। এর আগে ডিয়েগো ম্যারাডোনা দুইবার বিশ্বকাপ ফাইনালে অধিনায়ক ছিলেন। সব মিলিয়ে ব্রাজিলের কাফুর পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলবেন মেসি।

স্পেনকে হারিয়ে শিরোপা জিততে পারলে প্রথম অধিনায়ক হিসেবে দুইবার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বেন তিনি। একই সঙ্গে আর্জেন্টিনা ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। মেসিও হবেন টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলার।

গোলের রেকর্ডেও অপেক্ষা করছে একাধিক মাইলফলক। ফাইনালে একটি গোল করলেই বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার হবেন মেসি। বর্তমানে এই রেকর্ড সুইডেনের নিলস লিডহোমের দখলে।

একটি গোল করলেই ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের করা এক আসরে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ আট গোলের রেকর্ড ভেঙে দেবেন তিনি।

ফাইনালে দুটি গোল করতে পারলে এক বিশ্বকাপে ১০ গোলের মাইলফলক স্পর্শ করবেন মেসি। ইউরোপের বাইরের কোনো ফুটবলার হিসেবে এটিই হবে প্রথম এমন অর্জন। এর আগে এক বিশ্বকাপে ১০ বা তার বেশি গোল করেছেন শুধু জুস্ত ফঁতেন, সান্দর কচিস ও গার্ড মুলার।

২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবারও গোল করতে পারলে ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তি গড়বেন।

আর দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের যৌথ রেকর্ডে কিলিয়ান এমবাপের পাশে জায়গা করে নেবেন। হ্যাটট্রিক করতে পারলে বিশ্বকাপ ফাইনালে সর্বাধিক গোলের নতুন রেকর্ড গড়বেন তিনি।

এ ছাড়া ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারলে ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর গড়া চ্যাম্পিয়ন দলের হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ আট গোলের রেকর্ডও ভাঙতে পারবেন মেসি।

সব মিলিয়ে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের এই ফাইনাল শুধু শিরোপা নির্ধারণের ম্যাচ নয়, লিওনেল মেসির ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ও রেকর্ডময় একটি রাতও হয়ে উঠতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফুটবল খেলাকে কেন্দ্র করে উল্লাস প্রকাশ করতে গিয়ে নেত্রকোণায় এক ভয়াবহ ও হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের...

বার্কোকে মাথায় আঘাতের অভিযোগ, নিষেধাজ্ঞার শঙ্কায় বেলিংহ্যাম

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হয়েছে সেমিফাইনালেই। তবে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হারের পর মাঠের একটি ঘটনা নতুন করে আলোচনার জন্ম...

Related Articles

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই বদলে যেতে পারে গোল্ডেন বুটের লড়াই

  বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে সাধারণত খেলোয়াড় ও সমর্থকদের আগ্রহ...

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা ডি মারিয়ার

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে আবেগঘন বার্তা দিয়েছেন দেশটির সাবেক তারকা উইঙ্গার...

পাঁচ বছর আগের ‘ভবিষ্যদ্বাণী’ ভাইরাল, ২০২৬ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তুমুল আলোচনা

২০২৬ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ বছর আগের একটি পোস্ট নতুন...

বিশ্বকাপ ফাইনালে রেফারি ভিনচিচ, সামনে আর্জেন্টিনার তিক্ত স্মৃতি

২০২৬ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। ফিফার...