Home জাতীয় ‘হাসিনার ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি’: ইশরাক হোসেন
জাতীয়

‘হাসিনার ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি’: ইশরাক হোসেন

Share
Share

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড এবং গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার কার্যকর করার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, ‘খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে ওয়াসিম আকরামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতিহা পাঠ এবং বিশেষ দোয়া করা হয়।

ইশরাক হোসেন বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড এবং গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি, নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এ বিষয়ে তিনি সরকারপ্রধানের সঙ্গে কথা বলবেন এবং দ্রুত বিচার কার্যকরের জন্য কাজ করবেন।

তিনি বলেন, শুধু কাগজে-কলমে বিচার হলে হবে না, সেই বিচার কার্যকরও করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের বাইরে অবস্থানরত অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে ফিরে আসার বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, ‘খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি। দূর থেকে বাংলাদেশে ফিরে এসে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা বিলুপ্তপ্রায় রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা মাত্র।’

তিনি আরও বলেন, ‘যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন এবং যাদের স্বজনেরা নিহত হয়েছেন, তাঁদের দৃষ্টিতে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যদি কোনো দিন দেশে ফিরে আসে, তাহলে রাজনীতি করা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে পা রাখার পরই তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফাঁসির রায় কার্যকর করার জন্য যা যা প্রয়োজন, তা করা হবে।’

ইশরাক হোসেন বলেন, ‘জুলাই আন্দোলনে অংশ নেওয়া লাখো তরুণ এখনো জীবিত আছেন। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে। বর্তমানের বিভিন্ন বক্তব্য রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া কিছু নয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ (এনডিসি), পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), শহীদ ওয়াসিম আকরামের বাবা, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা।

উল্লেখ্য, ‘কোটা নয়, মেধা’ স্লোগানে গড়ে ওঠা ২০২৪ সালের জুলাই আন্দোলনের অন্যতম শহীদ ছিলেন ওয়াসিম আকরাম। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। মৃত্যুকালে তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে শিশুসহ চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ...

দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ভারত সফরে যাবেন তারেক রহমান

দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায়...

Related Articles

দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ

আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা...

জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির ৯ নির্দেশনা

শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে রাজধানীতে আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা...

মক্কায় কোরআন প্রতিযোগিতায় বিজয়ী চার বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা

পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ী চার...

সংসদে আবেগঘন বক্তব্যের পর তারেক রহমানের সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ

জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের...