Home রাজনীতি ছাত্রশিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম
রাজনীতি

ছাত্রশিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম

Share
Share

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাড়ার একদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলের সহযোগী সদস্যপদের ফরম পূরণ করেন। এ সময় সদ্য বিদায়ী ছাত্রশিবিরের আরও কয়েকজন নেতাও সদস্যপদের ফরম সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।

এর আগে সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবু সাদিক কায়েম ছাত্রশিবির থেকে বিদায়ের ঘোষণা দেন। সর্বশেষ তিনি সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এদিকে জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত জুনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবু সাদিক কায়েমের নাম প্রাথমিকভাবে বিবেচনা করা হয়েছে।

তবে বৈঠকে অংশ নেওয়া দলের একাধিক নেতার ভাষ্য, প্রার্থী চূড়ান্ত হবে জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার সভায়। এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

তবে দলীয় একটি সূত্রের দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পদত্যাগের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য করতে নারাজ শিক্ষামন্ত্রী

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ তীব্র আকার...

জর্ডান ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের লাগাতার বিমান হামলার জবাবে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে বড় ধরনের পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। জর্ডান ও কুয়েতে অবস্থিত...

Related Articles

নওশাবা নির্যাতন ইস্যুতে পিয়া জান্নাতুলকে মানসুরার কটাক্ষ:‘নাটক কম করো’

২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়ার পর অভিনেত্রী কাজী নওশাবা...

ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক...

৩০০ শিশুর মৃত্যুতেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন: শফিকুল ইসলাম মাসুদ

প্রস্তাবিত জাতীয় বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে...

নতুন নেতৃত্বের অপেক্ষায় মেঘনা ছাত্র অধিকার পরিষদ

মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা...