Home আন্তর্জাতিক প্যারাকুয়াট নিষিদ্ধের পথে ভারত, জারি হলো খসড়া বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক

প্যারাকুয়াট নিষিদ্ধের পথে ভারত, জারি হলো খসড়া বিজ্ঞপ্তি

Share
Share

ভারতে বহুল ব্যবহৃত আগাছানাশক প্যারাকুয়াট সম্পূর্ণ নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্যে রাসায়নিকটির আমদানি, উৎপাদন, বিক্রি, পরিবহন ও ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়ে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মতামত নেওয়া হবে।

প্যারাকুয়াট বিশ্বের অন্যতম বিষাক্ত আগাছানাশক হিসেবে পরিচিত। চিকিৎসকদের মতে, এর কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই। অল্প পরিমাণ শরীরে প্রবেশ করলেও এটি ফুসফুস, কিডনি, লিভার, ত্বক ও চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। অনেক ক্ষেত্রে এর বিষক্রিয়ায় মৃত্যুও হতে পারে।

বিশ্বের ৭০টির বেশি দেশে প্যারাকুয়াট ইতিমধ্যে নিষিদ্ধ। তবে ভারতে এত দিন এটি বৈধভাবে ব্যবহারের অনুমতি ছিল।

দেশটিতে চা, আলু, তুলা, রাবার, কফি, ধান, ভুট্টা, গম ও আঙুরসহ নয়টি ফসলে প্যারাকুয়াট ব্যবহারের অনুমোদন রয়েছে। তবে অভিযোগ আছে, কিছু এলাকায় ফসল দ্রুত শুকিয়ে কাটার সুবিধার জন্য অনুমোদন ছাড়াই মুগ ডালের ক্ষেতে এ রাসায়নিক ব্যবহার করা হতো। এতে বিষাক্ত উপাদান খাদ্যশৃঙ্খলে প্রবেশের ঝুঁকি তৈরি হয়।

ভারত সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর হলে প্যারাকুয়াট–সংক্রান্ত সব লাইসেন্স ও নিবন্ধন বাতিল করা হবে। ব্যবসায়ীদের তিন মাসের মধ্যে নিবন্ধন সনদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

বর্তমানে ভারতে গ্লাইফোসেট, ২,৪-ডি, ডাইমেথোয়েট ও অ্যাসিফেটের মতো আরও কয়েকটি বিতর্কিত কৃষি রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। স্বাস্থ্যঝুঁকির কারণে এসব রাসায়নিকের কয়েকটি বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে নিষিদ্ধ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাংলাদেশকে প্রায় ৩০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

দেশের দুর্গম এলাকাসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা (২৪ লাখ মার্কিন ডলার)...

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে গুলি করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের তিন দিনের...

Related Articles

‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্যভিত্তিক সংঘাত ছয় মাস পেরিয়ে নতুন মোড় নিয়েছে। প্রায়...

মুসলিম দেশগুলোকে ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ‘প্রকৃত শত্রুর’ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের...

লোডশেডিংয়ে ক্ষুব্ধ, বিদ্যুৎ কর্মকর্তাকে ‘হনুমান চালিসা’ হাতে শপথ করালেন গ্রামবাসী

টানা লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলার...

মার্কিন নৌ অবরোধের মুখেই সাড়ে ৭ বিলিয়ন ডলারের তেল রাজস্ব আয় ইরানের

চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) অর্জিত...