Home জাতীয় ভুল দুই প্রশ্নে এইচএসসি পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
জাতীয়সাম্প্রতিক

ভুল দুই প্রশ্নে এইচএসসি পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

Share
Share
এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বরের ভুল প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল। কোনো পরীক্ষার্থী যাতে এ কারণে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ইতিমধ্যে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। ওই দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

প্রশ্ন প্রণয়নের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। প্রশ্ন প্রণয়নের কাজ বর্তমান সরকারের আমলে হয়নি। আগের প্রশ্ন মডারেটররাই এসব প্রশ্ন তৈরি করেছিলেন।

জাতীয় সংসদে স্পিকারের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন মডারেশনের প্রক্রিয়া সাধারণত প্রায় দুই বছর আগে শুরু হয়। তাই বর্তমান সরকার নতুন করে কোনো প্রশ্ন প্রণয়ন করেনি। তবে ভুল ধরা পড়ার পরপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছিল। পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। তাদের মূল্যায়ন অনুযায়ী, সার্বিকভাবে পরীক্ষা ভালো হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাঠে বৃষ্টির পানি জমে যাওয়ায় কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় ওই কেন্দ্রে পরীক্ষা বিলম্বে শুরু করার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া এক পরীক্ষার্থীর পোশাক বৃষ্টিতে ভিজে যাওয়ায় তাকে বাড়ি থেকে অন্য পোশাক এনে পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। পরে তার পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে নেওয়া হয় এবং সেই অনুযায়ী অতিরিক্ত সময়ও দেওয়া হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়...

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...

Related Articles

সাগর-রুনি হত্যায় জড়িত সাবেক গোয়েন্দা প্রধান

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার দীর্ঘ তদন্তে নতুন...

সাগর-রুনি হত্যা তদন্তে উঠে এলো এক বিনোদন কর্মীর নাম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন সূত্র...

চীনের সঙ্গে শিগগিরই কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপে যাচ্ছে বাংলাদেশ

চীনের সঙ্গে শিগগিরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে...

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

দেশে কৃষকদের চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ...