Home আঞ্চলিক হারবাংয়ের বন্যাকবলিত এলাকায় জামায়াতের খাদ্য সহায়তা বিতরণ
আঞ্চলিক

হারবাংয়ের বন্যাকবলিত এলাকায় জামায়াতের খাদ্য সহায়তা বিতরণ

Share
Share

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় নেতারা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির মাওলানা অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী, কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম ও মাওলানা সিরাজুল ইসলাম এবং হারবাং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শেখ আহমেদসহ স্থানীয় নেতারা।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগকালে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।:::

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়...

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...

Related Articles

‎সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎বাগেরহাটের মোংলা বন্দরসহ সারা দেশে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ফেসবুক...

ছিনতাইকারীর হেঁচকা টানে স্বামীর চোখের সামনেই শিক্ষিকা স্ত্রীর করুণ মৃত্যু

চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে স্বামীর হাত ধরে ঢাকায় এসে ছিনতাইকারীর নৃশংসতার...

কক্সবাজারের রামুতে রামুতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

কক্সবাজারের রামুতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা লেগে মো. আরফাত...

সেচের অভাবে ফেটে চৌচির আমন ক্ষেত, বৃষ্টির দেখা নেই

কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘদিন বৃষ্টি না হওয়া ও গরম আবহাওয়ার কারণে আমন ধানের...