Home আঞ্চলিক নলছিটিতে শিশুকন্যাকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-মেয়ে
আঞ্চলিক

নলছিটিতে শিশুকন্যাকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-মেয়ে

Share
Share

ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন লাকি আক্তার নামে এক নারী। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

লাকি আক্তার নলছিটি শহরের বাসিন্দা এবং সাইদুল ইসলামের সাবেক স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাট এলাকা থেকে মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেন লাকি আক্তার। বিষয়টি দেখে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে মা ও মেয়েকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার পারিবারিক বিরোধ চলছিল। কিছুদিন আগে তিনি স্বামীকে তালাক দেন। এরপর মেয়েকে নিজের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;