Home আঞ্চলিক সিলেট ওসমানী বিমানবন্দরে ফিরছে বিদেশি এয়ারলাইন্স, প্রস্তুত তিন সংস্থা
আঞ্চলিক

সিলেট ওসমানী বিমানবন্দরে ফিরছে বিদেশি এয়ারলাইন্স, প্রস্তুত তিন সংস্থা

Share
Share

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে সিলেটবাসীর। পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হলেও এতদিন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত কোনো বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালিত হতো না। তবে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরু থেকে তিনটি বিদেশি এয়ারলাইন্স সিলেট থেকে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়বে। একই সঙ্গে ভবিষ্যতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি শহরের সঙ্গেও আকাশপথে যোগাযোগ স্থাপনের সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করা হয়েছে। নির্মাণ করা হয়েছে আধুনিক কার্গো ওয়্যারহাউস। নতুন টার্মিনালসহ আরও কয়েকটি উন্নয়নকাজ চলমান রয়েছে। তবে এসব অবকাঠামোগত উন্নয়ন হলেও বিদেশি কোনো এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট এখনো চালু হয়নি।

বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী আগস্ট থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স সৌদি আরবের মক্কা ও মদিনায় সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে ফ্লাইট পরিচালনা শুরু করেছিল দুবাইভিত্তিক ফ্লাইদুবাই। ২০১৫ সালের ১ এপ্রিল সিলেট–দুবাই রুটে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রথমে সপ্তাহে পাঁচ দিন এবং পরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করলেও ২০১৮ সালের সেপ্টেম্বরে নিজেদের পরিচালনাগত কারণে রুটটি বন্ধ করে দেয়।

বর্তমান সরকারের আমলে ফ্লাইদুবাই আবারও সিলেট থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। জাতীয় সংসদে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, ফ্লাইট পরিচালনায় প্রতিষ্ঠানটিকে নীতিগত সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। ট্রাভেল ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, বছরের শেষ দিকে ফ্লাইদুবাই আবারও সিলেট–দুবাই রুটে ফ্লাইট চালু করতে পারে।

এদিকে, ওমানভিত্তিক বাজেট এয়ারলাইন্স সালামএয়ার সিলেট–মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে তুলনামূলক কম ভাড়ায় ওমানে বসবাসকারী সিলেটি প্রবাসীদের যাতায়াতের সুযোগ বাড়বে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ার অ্যারাবিয়াও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে তাদের ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, শুরুতে সালামএয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে। এ ছাড়া এয়ার অ্যারাবিয়া ও ফ্লাইদুবাইও সিলেট থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে।

এরই মধ্যে গত রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট–ম্যানচেস্টার রুটের ফ্লাইট পুনরায় চালু হয়েছে। ওই দিন সকালে ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

এ উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি কার্যকর আন্তর্জাতিক হাবে পরিণত করতে সরকার কাজ করছে। ভবিষ্যতে ভারতের সঙ্গে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হলে সিলেট–গুয়াহাটি রুটে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আশপাশের আরও কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যেও সরাসরি ফ্লাইট চালুর সুযোগ তৈরি হতে পারে। এতে আঞ্চলিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সিলেট অঞ্চলের সাবেক সভাপতি আবদুল জব্বার জলিল বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতার পূর্ণ ব্যবহার এত দিন সম্ভব হয়নি। বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হওয়া সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি। সরকারের বর্তমান উদ্যোগ সফল হলে প্রবাসীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এ অঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা পূজামণ্ডপকে লক্ষ্যবস্তু করতে পারে। এ...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;