Home বিনোদন বিশ্বকাপের পরই এমএলএসের শাস্তির মুখে পড়তে পারেন মেসি
বিনোদন

বিশ্বকাপের পরই এমএলএসের শাস্তির মুখে পড়তে পারেন মেসি

Share
Share

বিশ্বকাপে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে তাঁর ক্লাব ক্যারিয়ারও। আর্জেন্টিনা যদি ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠে, তাহলে মেজর লিগ সকারের (এমএলএস) এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ১৯ জুলাই। এর ১০ দিন পর, ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ এমএলএস অল-স্টার ম্যাচ। এ ম্যাচের দলে জায়গা পেয়েছেন মেসিও।

তবে আর্জেন্টিনা ফাইনালে খেললে দীর্ঘ টুর্নামেন্ট শেষে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে অল-স্টার ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

এমএলএসের নিয়ম অনুযায়ী, উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া কোনো খেলোয়াড় অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকলে পরবর্তী লিগ ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান। সে ক্ষেত্রে মেসিও একই শাস্তির মুখে পড়তে পারেন।

এর আগেও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন মেসি। গত মৌসুমে ক্লান্তির কারণে অল-স্টার ম্যাচে খেলেননি তিনি ও তাঁর ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা। পরে দুজনকেই একটি করে লিগ ম্যাচে নিষিদ্ধ করে এমএলএস কর্তৃপক্ষ।

তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্বকাপের ফাইনাল খেলে ফিরলে বিশ্রামের বিষয়টি বিবেচনায় নিয়ে এমএলএস কর্তৃপক্ষ বিশেষ সিদ্ধান্ত নিতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি লিগ কর্তৃপক্ষ।

এবারের এমএলএস অল-স্টার দলে মেসির পাশাপাশি রয়েছেন তাঁর নতুন ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পল। এছাড়া জার্মানির থমাস মুলার ও দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিনও অল-স্টার দলে আছেন। ম্যাচটিতে এমএলএস অল-স্টার দলের প্রতিপক্ষ হবে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টার দল।

বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে এখন কোয়ার্টার ফাইনালের চ্যালেঞ্জ। শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সেই ম্যাচে জিতলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ পাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জবিতে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে গরু ভোজের ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গরু ভোজের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে অংশ নিতে...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও কারাবাসের কারণে দীর্ঘ সাত মাস অভিনয়জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন ছোটপর্দার...

Related Articles

সাবিলার সঙ্গে সম্পর্কের অভিযোগ, বিয়ে ভাঙার দাবি চিত্রগ্রাহক মামুনের প্রেমিকার

  ঢাকাই শোবিজের অভিনেত্রী সাবিলা নূর ও তাঁর স্বামী নেহাল সুনন্দ তাহেরের...

ভারতে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান করেছেন ৩০ বছর...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পশ্চিমবঙ্গ থেকে জয়পুরহাটে যুবক

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে...

;