ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখাচ্ছে, বাধা সৃষ্টি করছে এবং প্রতারণার আশ্রয় নিচ্ছে। তাঁর দাবি, এ ধরনের আচরণ ওয়াশিংটনের বৃহত্তর বৈদেশিক নীতিরই প্রতিফলন। খবর আল জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, মার্কিন সরকারের আচরণ তাদের কথিত ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)’ নীতির প্রতিফলন। তিনি বলেন, ইরান এ ধরনের আচরণ প্রত্যাখ্যান করে এবং নিজেদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট।
উল্লেখ্য, চলতি সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের অভ্যন্তরে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সঙ্গে দেশটির তেলের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
Leave a comment