Home আঞ্চলিক নিজ ঘরে আগুন দিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর অভিযোগ, তদন্তে পুলিশ
আঞ্চলিক

নিজ ঘরে আগুন দিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর অভিযোগ, তদন্তে পুলিশ

Share
Share

মো. সোহেল মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি


কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পাড়াপরমানন্দ গ্রামের ফকিরবাড়ী এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে আগুন দিয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা করার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন রাত আনুমানিক ১২টার দিকে পূর্বশত্রুতার জেরে কাজল মিয়া (৫০) ও তাঁর স্ত্রী মোমেছানা ওরফে মমতা (৪০) নিজেদের রান্নাঘরে আগুন দেন বলে অভিযোগ করেছেন এলাকার কয়েকজন বাসিন্দা। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর কাজল মিয়া কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে চরমারিয়া গ্রামের বাসিন্দা উবায়দুল হক (৩৮) এবং আরও পাঁচ থেকে সাতজনকে অভিযুক্ত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে।

এলাকাবাসীর একাংশের দাবি, ঘটনাটি পরিকল্পিত এবং নিরীহ ব্যক্তিদের হয়রানির উদ্দেশ্যে মামলা করা হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে কাজল মিয়া বা তাঁর পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (নিরস্ত্র) আমিনুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকায় মাদকের বিস্তার রোধে পাঁচটি সামাজিক বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদক সেবন, বিক্রি ও...

বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানকে চড় মারায় মেসির জরিমানা

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় কুইন সুলিভানকে চড় মারায় জরিমানা করা হয়েছে ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসিকে। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করেনি...

Related Articles

রংপুরে একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় ২ আসামির স্বীকারোক্তি

রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়ায় জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চার...

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: কারখানায় মিলল অবাক করা সব জিনিস

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে গড়ে ওঠা এক...

হত্যাকাণ্ডের শিকার স্কুল শিক্ষক ও তার স্ত্রী-সন্তানদের শেষকৃত্য সম্পন্ন

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে...