Home আঞ্চলিক গোমস্তাপুরে চোরাই মালামাল, হেরোইন ও মাদকসেবীসহ ১৩ জন আটক
আঞ্চলিক

গোমস্তাপুরে চোরাই মালামাল, হেরোইন ও মাদকসেবীসহ ১৩ জন আটক

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিশেষ অভিযানে চোরাই গাড়ির যন্ত্রাংশ, হেরোইন ও বৈদ্যুতিক তার উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার গোমস্তাপুর থানা–পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে অবৈধভাবে ভারতীয় গাড়ির যন্ত্রাংশ রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

এ ছাড়া দুই গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অভিযানে ১৯ কেজি বৈদ্যুতিক সিলভার তার উদ্ধার করা হয়। এ ঘটনায় চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া প্রকাশ্যে মাদক সেবন ও জনবিরক্তি সৃষ্টির অভিযোগে পুলিশ আইন, ১৮৬১–এর ৩৪ ধারায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং চুরি চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও...

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত...

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম...