Home আঞ্চলিক স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার করল সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’
আঞ্চলিক

স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার করল সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’

Share
Share

আবু হানিফ, সিরাজগঞ্জ


সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি সড়ক স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’। এতে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের চলাচলের দুর্ভোগ কিছুটা কমেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামারচর বিশ্বরোড থেকে সলঙ্গা ডিগ্রি কলেজ সড়কের কুতুবের চর কবরস্থান (নতুন ব্রিজ)–সংলগ্ন অংশ এবং ফাজিল মাদ্রাসা মোড় এলাকায় দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় ছিল। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে ও কাদা সৃষ্টি হওয়ায় সড়কটি প্রায় অচল হয়ে যেত। এতে প্রতিদিন হাজারো পথচারী ও শত শত যানবাহনের চালককে দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। পরে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’।

আজ শুক্রবার সকালে সংগঠনের সভাপতি কে. এম. আমিনুল ইসলাম ও চিফ অ্যাডমিন শাহ আলম মাস্টারের নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা, অ্যাডমিন, মডারেটর ও একদল স্বেচ্ছাসেবক নিজস্ব অর্থায়নে খোয়া, বালি ও রাবিশ ফেলে সড়কের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার করেন।

সংগঠনের কয়েকজন মডারেটর বলেন, সড়কটির কারণে তারাও দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলেন। কেউ উদ্যোগ না নেওয়ায় নিজেদের সামর্থ্য অনুযায়ী সংস্কারকাজে অংশ নেন। এতে অন্তত সাময়িকভাবে মানুষের দুর্ভোগ কিছুটা কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি একটি মানবিক উদ্যোগ। তবে সাময়িক সংস্কারের পরিবর্তে সড়কটির টেকসই উন্নয়নের জন্য দ্রুত সরকারি বরাদ্দ দিয়ে স্থায়ী সংস্কারকাজ বাস্তবায়নের দাবি জানান তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

জাপানের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তবে জয়ের আনন্দের মধ্যেও দুশ্চিন্তায় পড়েছে সেলেসাও শিবির।...

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

জাপানকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার পর এবার ব্রাজিলের সামনে আরও কঠিন পরীক্ষা। রাউন্ড অব সিক্সটিনে জয় পেলেই ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে...

Related Articles

রামেক হাসপাতালে যুক্ত হলো আধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীদের...

পিয়নের আশ্বাসে ফরম পূরণ না হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুই ছাত্রী

ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রী পিয়নের প্রতারণার অভিযোগ...

গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

২০২৫–২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র...

তিন সন্তান রেখে মুয়াজ্জিনের সঙ্গে উধাও কানাডা প্রবাসীর স্ত্রী

নোয়াখালীর চাটখিল উপজেলায় তিন সন্তানকে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল...