Home আঞ্চলিক পিয়নের আশ্বাসে ফরম পূরণ না হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুই ছাত্রী
আঞ্চলিক

পিয়নের আশ্বাসে ফরম পূরণ না হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুই ছাত্রী

Share
Share

ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রী পিয়নের প্রতারণার অভিযোগ তুলে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারার দাবি করেছেন। বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কলেজের সামনে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

ভুক্তভোগী দুই ছাত্রী হলেন মনিমুক্তা আক্তার ও ইসমাত আরা বেগম। তাঁদের অভিযোগ, কলেজের পিয়ন মো. শাহজাহান ফরম পূরণ ও প্রবেশপত্র এনে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে ২২ হাজার ৪০০ টাকা নেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের ফরম পূরণ হয়নি এবং প্রবেশপত্রও পাননি।

দুই ছাত্রীর ভাষ্য, তাঁরা নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের নিয়মিত শিক্ষার্থী। নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় কলেজ কর্তৃপক্ষ তাঁদের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের অনুমতি দেয়নি।

পরে কলেজের পিয়ন শাহজাহান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাধ্যমে ফরম পূরণ ও প্রবেশপত্রের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য তিনি তাঁদের কাছ থেকে মোট ২২ হাজার ৪০০ টাকা নেন এবং বিষয়টি কাউকে না জানাতে বলেন বলে অভিযোগ করেন তাঁরা।

দুই ছাত্রীর দাবি, পরীক্ষার আগে অন্য শিক্ষার্থীরা প্রবেশপত্র পেলেও তাঁরা পাননি। এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান তাঁদের আশ্বস্ত করে প্রবেশপত্র পৌঁছে যাবে বলে জানান। ওই আশ্বাসে বৃহস্পতিবার সকালে তাঁরা কলেজে এলেও বারবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে কলেজের সামনেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

ঘটনার পর কলেজে শাহজাহানকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হক বলেন, শাহজাহান কলেজের পিয়ন। পরীক্ষার্থীদের ফরম পূরণ বা প্রবেশপত্র সংগ্রহের কোনো দায়িত্ব তাঁর নয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, ঘটনাটি দুঃখজনক। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও ২ সন্তানের লাশ উদ্ধার

রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় একটি তিনতলা ভবন থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২...

গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। একই সঙ্গে তাঁকে আন্তর্জাতিকভাবে খুঁজে বের করতে...

Related Articles

পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা সেই আসামিকে আদালত চত্বরে গণপিটুনি

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল...

রংপুরে একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় ২ আসামির স্বীকারোক্তি

রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়ায় জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চার...

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: কারখানায় মিলল অবাক করা সব জিনিস

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে গড়ে ওঠা এক...

হত্যাকাণ্ডের শিকার স্কুল শিক্ষক ও তার স্ত্রী-সন্তানদের শেষকৃত্য সম্পন্ন

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে...