Home জাতীয় কুবিতে ৪০২ শিক্ষার্থীর জন্য ৩১ লাখ টাকার মেধাবৃত্তি, স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ
জাতীয়

কুবিতে ৪০২ শিক্ষার্থীর জন্য ৩১ লাখ টাকার মেধাবৃত্তি, স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ

Share
Share

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪–২৫ অর্থবছরের জন্য মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ বাবদ মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা প্রদান করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০২ জন শিক্ষার্থী আর্থিক সহায়তা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত ‘মেধাবৃত্তি ও অসচ্ছল মেধাবী স্টাইপেন্ডের পরিসংখ্যান’ থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০৮ জন শিক্ষার্থী মেধাবৃত্তির আওতায় মোট ১৬ লাখ ৬১ হাজার ৫০০ টাকা পাবেন। অন্যদিকে, ১৮২ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থী স্টাইপেন্ড হিসেবে পাবেন ১৩ লাখ ৬৫ হাজার টাকা। এ ছাড়া ১২ জন শিক্ষার্থী স্পোর্টস স্কলারশিপ হিসেবে মোট ১ লাখ ২ হাজার টাকা পাবেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ব্যবস্থাপনা শিক্ষা ও মার্কেটিং বিভাগ থেকে সর্বোচ্চ ১৪ জন করে শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন। ইংরেজি, আইন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে ১৩ জন করে, গণিত বিভাগ থেকে ১২ জন, পরিসংখ্যান ও এআইএস বিভাগ থেকে ১১ জন করে, রসায়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে ১০ জন করে শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন। এ ছাড়া পদার্থবিজ্ঞান, ফার্মেসি, বাংলা, লোকপ্রশাসন ও নৃবিজ্ঞান বিভাগ থেকে ৯ জন করে শিক্ষার্থী এ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন।

অন্যদিকে, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ডের ক্ষেত্রে গণিত, পরিসংখ্যান, রসায়ন, ইংরেজি, বাংলা, অর্থনীতি, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, এআইএস, ব্যবস্থাপনা শিক্ষা, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং আইন বিভাগ থেকে ১০ জন করে শিক্ষার্থী স্টাইপেন্ড পেয়েছেন। পদার্থবিজ্ঞান ও সিএসই বিভাগ থেকে ৯ জন করে এবং ফার্মেসি, প্রত্নতত্ত্ব ও আইসিটি বিভাগ থেকে ৮ জন করে শিক্ষার্থী স্টাইপেন্ডের জন্য মনোনীত হয়েছেন।

মেধাবৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অধিকারীরা জনপ্রতি ৮ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীরা ৮ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীরা ৭ হাজার ৫০০ টাকা করে পাবেন। অন্যদিকে, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী পাবেন ৭ হাজার ৫০০ টাকা এবং স্পোর্টস স্কলারশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী পাবেন ৮ হাজার ৫০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. নুরুল করীম চৌধুরী বলেন, “আমরা তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছি। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের কল্যাণে এ বৃত্তি দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও প্রতি অর্থবছরে এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এসব বৃত্তি ও স্টাইপেন্ডের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ: ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

ম. ম. রবি ডাকুয়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরকে ঘিরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং একটি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগে গতি এসেছে।...

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনীর এক কর্নেল, এক মেজরসহ...

Related Articles

ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের শেষ চালান, সম্পন্ন হলো ৫০ হাজার টন আমদানির চুক্তি

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট ভারত থেকে সরকারিভাবে আমদানিকৃত ৫০ হাজার মেট্রিক...

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ...

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ

মো: ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায়...

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী...