Home জাতীয় মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির
জাতীয়সাম্প্রতিক

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

Share
Share

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজকে কেন্দ্র করে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়া কান্দি (সৈয়দ বাড়ি) শাহ্ সূফী সৈয়দ মুরাদ আলী পীর সাহেব (রঃ) কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত হয়ে তিনি মুসল্লীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদকবিরোধী বার্তা পৌঁছে দেন।

জুমার নামাজের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ওসি আনোয়ার হোসেন চৌধুরী মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শুধু পুলিশের একার পক্ষে সমাজের সব সমস্যা সমাধান সম্ভব নয়। নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে জনগণের সচেতন অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।”

তিনি জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) ঘোষিত মাদকমুক্ত মুরাদনগর গড়ার লক্ষ্য বাস্তবায়নে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যে কোনো তথ্য গোপনীয়তার সঙ্গে গ্রহণ করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নামাজ শেষে ওসি উপস্থিত মুসল্লীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি ইউনিয়নভিত্তিক মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার কথাও জানান তিনি।

এ সময় ছালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদসহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, মসজিদভিত্তিক এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কঠোর অনুশীলন নাকি বিশেষ ডায়েট-হাকিমির ফিটনেসের রহস্য কী?

মাঠের ডান প্রান্ত দিয়ে বল পায়ে ছুটে চলার সময় প্রতিপক্ষের ডিফেন্ডারদের প্রায় অসহায় দেখায়। গতি, ক্ষিপ্রতা ও আক্রমণাত্মক ফুটবলশৈলী দিয়ে বিশ্ব ফুটবলে নিজেকে...

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা চলার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনজন...

Related Articles

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ...

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ

মো: ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায়...

কুবিতে ৪০২ শিক্ষার্থীর জন্য ৩১ লাখ টাকার মেধাবৃত্তি, স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪–২৫ অর্থবছরের জন্য মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে...