Home আঞ্চলিক বান্দরবানের লামায় উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
আঞ্চলিক

বান্দরবানের লামায় উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

Share
Share

ওমর ফারুক, কক্সবাজার


বান্দরবানের লামায় পুষ্টি কার্যক্রম আরও জোরদার ও সমন্বিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। সভার সদস্যসচিব ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি ও উপকারভোগীরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. শাকিলা আক্তার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শুভ কুমার রাজবংশী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী আশরাফ মাহমুদ এবং লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সভায় মাতৃ ও শিশুপুষ্টির উন্নয়ন, সুষম খাদ্য গ্রহণে জনসচেতনতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া উপজেলার পুষ্টি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে মো. মঈন উদ্দিন বলেন, পুষ্টি উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপুষ্টিমুক্ত লামা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

শারীরিক অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন না বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বর্তমানে হাঁটাচলাতেও তাঁর বেশ সমস্যা হচ্ছে। রোববার...

ছুটিতে এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

ভারতের পাঞ্জাব রাজ্যের হোশিয়ারপুর জেলায় নিজ স্ত্রীকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানের বিরুদ্ধে। পরবর্তীতে এই...

Related Articles

দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ

দিরাই প্রতিনিধি, সুনামগঞ্জ সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে...

ঈশ্বরদীতে মাথায় কাফনের কাপড় ও অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

পাবনার ঈশ্বরদীতে মাথায় ও শরীরে কাফনের কাপড় পরিধান করে প্রকাশ্যে লাইসেন্স করা...

মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ হয়ে এক শিক্ষকের মর্মান্তিক...

গাজীপুরের জঙ্গলে মিলল ১২টি ঘোড়ার কাটা মাথা ও হাড়গোড়: এলাকায় তীব্র আতঙ্কের ছায়া

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর একযোগে ১২টি ঘোড়া জবাই করার চাঞ্চল্যকর খবর...