Home জাতীয় অপরাধ উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Share
Share

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৩ জুন) ভোরে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে চারটি কার্টনে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরকোনা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম (২২)। তিনি লাল মিয়ার ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন শুকুরের কাঠি গেওয়াগাছ এলাকায় অবস্থান নেয়।

ভোর ৪টার দিকে একজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দল তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো চারটি কার্টন থেকে মোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম স্বীকার করেছেন যে, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। তবে বিস্তারিত তল্লাশিতে তার কাছ থেকে অন্য কোনো অবৈধ বস্তু উদ্ধার হয়নি।

বিজিবি জানায়, মাদকের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জবিতে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে গরু ভোজের ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গরু ভোজের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে অংশ নিতে...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও কারাবাসের কারণে দীর্ঘ সাত মাস অভিনয়জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন ছোটপর্দার...

Related Articles

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কাউসার নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায়...

;