Home বিনোদন এআই দিয়ে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরানোয় যুবককে লিগ্যাল নোটিশ
বিনোদন

এআই দিয়ে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরানোয় যুবককে লিগ্যাল নোটিশ

Share
Share

নড়াইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক ব্যক্তির ছবি এডিট করে ভিন্ন দলের জার্সি পরিয়ে ফেসবুকে প্রচারের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২১ জুন) ব্রাজিল সমর্থক শাহাদাত জালাল পিয়াসের পক্ষে নড়াইল জজ কোর্টের আইনজীবী মো. ফেরদৌস ইসলাম তনু এ নোটিশ পাঠান।

নোটিশে নড়াইলের আদমপুর গ্রামের বাসিন্দা মো. সোহাগ ফরাজীকে অভিযুক্ত করা হয়েছে। তিনি আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত বলে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, নোটিশদাতার বন্ধু মির্জা গালিব স্বতেজ একজন ব্রাজিল সমর্থক। অভিযোগ অনুযায়ী, মো. সোহাগ ফরাজী এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর ছবি এডিট করে আর্জেন্টিনার জার্সি পরানো অবস্থায় ব্যঙ্গাত্মকভাবে ফেসবুকে প্রচার করেন।

এ ধরনের কর্মকাণ্ড মানহানিকর এবং ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করেছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, অভিযুক্তকে ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট সব ছবি ও পোস্ট ফেসবুক থেকে অপসারণ করতে হবে এবং তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মির্জা গালিব স্বতেজ বলেন, এআই ব্যবহার করে তাঁর ছবি বিকৃত করে ভিন্ন জার্সি পরিয়ে প্রচার করা হয়েছে, যা তাঁর ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। বিষয়টি আইনি পদক্ষেপের মাধ্যমে মোকাবিলা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ফুটবল সমর্থন নিয়ে সুস্থ প্রতিযোগিতা থাকলেও কাউকে হেয় করার উদ্দেশ্যে ছবি বিকৃত করা অনুচিত।

অভিযুক্ত মো. সোহাগ ফরাজীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল জজ কোর্টের আইনজীবী মো. ফেরদৌস ইসলাম তনু বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাগরে চীনের নতুন সামরিক স্থাপনা

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পারাসেল দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপে চীনের নতুন সামরিক স্থাপনা নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে নিরাপত্তা বিশেষজ্ঞরা...

অভিবাসী ভিসার সাক্ষাৎকারে বিশ্বজুড়ে বিরতি দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে অভিবাসী ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচিতে সাময়িক বিরতি দিয়েছে। দেশটির চলমান অভিবাসনবিরোধী কঠোর অভিযানের মধ্যেই এ পদক্ষেপ নেওয়া...

Related Articles

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন...

বিসিবির মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ছেন রাবিদ ইমাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দীর্ঘদিনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাবিদ...

চুম্বনে এইচআইভি ছড়ায় না, প্রমাণ করতে সংবাদমাধ্যমের সামনে আক্রান্ত নারীকে চুমু দেন চিকিৎসক

১৯৯১ সালের ২ ডিসেম্বর। ইতালির কাগলিয়ারিতে এইডস বিষয়ক এক সম্মেলনে ঘটে যায়...