Home জাতীয় রাঙ্গামাটির লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
জাতীয়

রাঙ্গামাটির লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

Share
Share

বিপ্লব ইসলাম,রাঙ্গামাটি

রাঙ্গামাটির লংগদু উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার সর্বস্তরের মানুষ।

রবিবার (২১ জুন) বিকেল ৩টায় উপজেলা মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলায় একটি মিনি স্টেডিয়াম বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে লংগদুর তরুণ সমাজ খেলাধুলার জন্য আধুনিক মাঠ ও স্টেডিয়ামের অভাবে ভুগছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং ক্রীড়া চর্চা বৃদ্ধির লক্ষ্যে দ্রুত একটি মিনি স্টেডিয়াম নির্মাণ এখন সময়ের দাবি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লংগদু উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক বিপ্লব ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম বলি চাকমা, মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল এবং মাইনী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

বক্তারা বলেন, একটি মিনি স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা দ্রুত মিনি স্টেডিয়াম নির্মাণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।...

ট্রাম্পের ছেলেকে হত্যার পরিকল্পনা ইরানের, ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্রমাগত প্রাণনাশের হুমকি ও উসকানিমূলক পদক্ষেপ আরও তীব্র করে তুলেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম...

Related Articles

খোঁজ নেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্যের, কেউ বলছে ‘দেনার দায়ে’

চাঁদপুর শহরের স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠান ‘এসকে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী পিন্টু দাসসহ তাঁর পরিবারের চার...

ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ, কমেছে সরবরাহ

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ভরা মৌসুমের প্রায় দুই মাস শেষ হতে চললেও বাজারে ইলিশের...

মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: প্রতিমন্ত্রী আজাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে কোনো মাজার, পীরের তরিকা বা...

রংপুরে চার খুন: মা-মেয়ের ফরেনসিক রিপোর্টে কি ধর্ষণের আলামত মিলেছে?

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহত মা ও মেয়ের...