Home জাতীয় অপরাধ মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের দণ্ড
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের দণ্ড

Share
Share

মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ শনিবার  (২০ জুন) উপজেলার ১০ নম্বর জাবরহাট ইউনিয়নে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের আটক করে পীরগঞ্জ থানা পুলিশ। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে জাবরহাট এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে নাজমুল হক (৪০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জাবরহাটের কলিযুগ গ্রামের আব্দুল মজিদের ছেলে মজিবুর রহমান (২৫), আলম মিয়ার ছেলে আরমান আলী (২৮) এবং মফিজুল ইসলামের ছেলে জুয়েল রানা (৪৩) কে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘না, আমি আওয়ামী লীগ করি না’, গুপ্ত আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা

সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় ‘ঠিকানা’ টকশোতে অংশ নিয়ে ‘গুপ্ত আওয়ামী লীগ’ হওয়ার অভিযোগের জবাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্পষ্ট...

সারা দেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সারা দেশে সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে...

Related Articles

শেখ হাসিনার দিল্লির অনুষ্ঠানে থাকা সাতক্ষীরার অরিনকে নিয়ে আলোচনা

নয়াদিল্লি থেকে প্রচারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশেষ...

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার...

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যালে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির করুণ...

ইঁদুর ও উইপোকার পেটে কৃষকের ২ লাখ টাকা: স্বর্বস্ব হারিয়ে দিশাহারা পরিবার

স্ত্রী ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় কষ্টার্জিত আয়ের প্রতিটি টাকা একটু একটু...