Home আঞ্চলিক জীবন যুদ্ধে হার মানেনি রাজশাহীর সালমা
আঞ্চলিকজাতীয়

জীবন যুদ্ধে হার মানেনি রাজশাহীর সালমা

Share
Share

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী


নাম সালমা বেগম । দুটি ছোট শিশু সন্তান আছে তার। বাড়ি ভাড়া করে থাকেন রাজশাহীর কোর্ট মোল্লাপাড়া এলাকায়। মা*দকাসক্ত স্বামী কোনো খোঁজ-খবর নেন না। তাই সংসার চালাতে পরের বাড়িতে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করেন। একে একে তিনটি বাড়িতে কাজ করেন৷

এরপর বাসায় গিয়ে নিজের এবং সন্তানদের জন্য রান্না শেষে খেয়ে-দেয়ে দুই-তিন কেজি বাদাম, কিছু ছোলা আর কিছু মোটরদানা ভেজে সেগুলো বিক্রির জন্য বের হোন।

পায়ে হেঁটে হেঁটে পাড়ায় পাড়ায় বিক্রি করেন। তবে পাড়ার লোকজন বাঁকিও নেন। তাই নগদ বিক্রির জন্য এসেছিলেন নগরীর মুক্তমঞ্চে। কিন্তু সেখানকার স্থানীয় বাদাম বিক্রেতারা মুক্তমঞ্চের জনসমাগমস্থলে তাঁকে বসতে দেননি। অগত্য ওপরে রাস্তায় উঠে একটি কোণে বসেছিলেন বাদাম, ছোলা আর মোটরদানা বিক্রির জন্য।

সেখানে বসে থাকা অবস্থায় রাত নয়টার দিকে কথা হচ্ছিলো এ নারীর সাথে। তিনি ততক্ষণে দেড়শ টাকার বাদাম-ছোলা বিক্রি করতে পেরেছিলেন।

শেষে বললেন, “আগে জানতাম না এরা এখানে বসতে দিবে না। তাহলে গাড়িভাড়া করে ওতদূর থেকে আসতাম না। এখন দেখছি এসে লস হবে।”

মানুষের জীবন কি অদ্ভুত তাই না? সংসার, সন্তান, নিজের পেট এসবের জন্য মানুষ কতই না কষ্ট করে। স্যালুট এ পরিশ্রমী নারীকে। তিনি জীবনের লড়াইয়ে হার মানেননি। টিকে আছেন জীবন যুদ্ধে কঠিন পরীক্ষায় ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য...

হুতিদের হামলায় ‘তছনছ’ সৌদি আরামকোর সদর দপ্তর

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবারের ওই...

Related Articles

এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি, টিভি চ্যানেলের দায় এড়ানো নিয়ে প্রশ্ন

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে দুই তারকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

পিস্তল হাতে কয়েকজনকে ধাওয়া ইশরাকের, পুলিশের কাছে হস্তান্তর ছয়জনকে

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের হাতে পিস্তল নিয়ে...

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

;