Home আঞ্চলিক মিথ্যা অপবাদের অভিযোগে সংবাদ সম্মেলন মাদ্রাসা সভাপতির
আঞ্চলিক

মিথ্যা অপবাদের অভিযোগে সংবাদ সম্মেলন মাদ্রাসা সভাপতির

Share
Share

বিপ্লব ইসলাম, রাঙামাটি


রাঙামাটির লংগদু উপজেলার পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে আবু তাহের বলেন, তিনি গত ২৮ বছর ধরে মাদ্রাসার পরিচালনা কমিটির সঙ্গে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করে আসছেন। ২০০৪ সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসা ও সংশ্লিষ্ট মসজিদে নিয়মিত অনুদান দিয়ে আসছিল। তবে মার্চ মাস থেকে মাদ্রাসার অনুদান বন্ধ হলেও মসজিদের অনুদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

তাঁর দাবি, স্থানীয় একটি পক্ষ বিভ্রান্তিকর তথ্য দিয়ে ট্রাস্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করায় মাদ্রাসার অনুদান বন্ধ হয়েছে।

আবু তাহের বলেন, গত ১৫ জুন সন্ধ্যায় ট্রাস্টের অতিরিক্ত সম্পাদক শামসুদ্দিন একটি ভিডিও কলে স্থানীয় ব্যক্তি দুলালের সঙ্গে কথোপকথনের সময় উপস্থিত কয়েকজনের সামনে দাবি করেন, মাদ্রাসা ও মসজিদের অনুদানের অর্থ তিনি আত্মসাৎ করেছেন। তিনি এ অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে আবু তাহের বলেন, মাদ্রাসা ও মসজিদে প্রাপ্ত সব অনুদানের আয়-ব্যয়ের হিসাব ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষিত আছে। তিনি বলেন, অনুদানের অর্থ আত্মসাতের কোনো ঘটনা ঘটলে শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্যই তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলতেন।

এ সময় তিনি অভিযোগ করেন, স্থানীয় দুলালসহ কয়েকজন যুবক তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আবু তাহের আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অতিরিক্ত সম্পাদক শামসুদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

মোঃ হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় নওগাঁ পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা...

জামালপুরে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

এমরান হোসেন, জামালপুর জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আরেক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন...

Related Articles

শেফস অ্যান্ড কুকস সিলেট ডিভিশনের সভাপতি আকরাম, সম্পাদক কোহেল

সিলেটের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত শেফদের সংগঠন ‘শেফস অ্যান্ড কুকস সিলেট...

যৌন হয়রানির অভিযোগ খুবির শিক্ষকের শাস্তি দাবি করে বিক্ষোভ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে ওঠা...

সামুন মাহমুদ খানের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ঘনিষ্ঠজনদের

সিলেটের ব্যবসায়ী ও সমাজসেবক সামুন মাহমুদ খানের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে...

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির করুণ মৃত্যু: সিলেট থেকে মানবপাচারকারী গ্রেপ্তার

ভাগ্যের চাকা ঘোরানোর আশায় মানবপাচারকারী চক্রের লোভনীয় প্রলোভনে পড়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা...