Home আঞ্চলিক জামালপুর সীমান্তের শূন্যরেখায় ১৭ ঘন্টা অতিবাহিত করলেন এক ব্যক্তি
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

জামালপুর সীমান্তের শূন্যরেখায় ১৭ ঘন্টা অতিবাহিত করলেন এক ব্যক্তি

Share
Share

এমরান হোসেন, জামালপুর


জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর সীমান্ত এলাকায় আবারও ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে প্রায় ১৭ ঘন্টা যাবত ওই ব্যক্তি আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন।

তবে বিজিবি ও স্থানীয় জনতার বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ১৭ ঘন্টা যাবত ওই যুবক আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন।

সোমবার (১৫জুন) দিবাগত রাতে উপজেলার ঝাওডাঙ্গা বিওপির ১০৭৮ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে পুশইনের এ ঘটনা ঘটে। পরে বিজিবি ও স্থানীয়রা সেই চেষ্টা ব্যর্থ করে দেয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় ১০৭৮ নাম্বার সীমানা পিলারের সামনে শূন্যরেখা থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এসময় বিজিবি ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে কোন সঠিক উত্তর ও ঠিকানা নিশ্চিত না হওয়ায় আবারও শূন্যরেখায় পাঠিয়ে দেয় ওই ব্যক্তিকে। বর্তমানে তিনি আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সোমবার রাতে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও আমরা বাধা দেই। তিনি প্রথমে নিজেকে বাংলাদেশি দাবি করেন। কিন্তু বাড়ির কোনো ঠিকানা বলতে পারেনি। পরে তাকে শূন্যরেখায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, ‘বিএসএফ এখন কৌশলে দুর্গম পাহাড়ি অঞ্চল দিয়ে পুশইনের চেষ্টা করছে। রাতে অবৈধভাবে একজনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ওই ব্যক্তি শূন্যরেখায় অবস্থান করছেন। অবৈধ পুশইন ঠেকাতে বর্তমানে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের জার্সি পরিহিত এক সমর্থকসহ দুই যুবককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম...

Related Articles

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রকল্পের অংশগ্রহণকারী ও...

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন...

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া বিল পরিশোধ করল সিসিক

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল...

নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার

উজ্জ্বল রায়, নড়াইল নড়াইলের লোহাগড়ায় টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক,...