Home আন্তর্জাতিক দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২১, বাংলাদেশিসহ বেশিরভাগই বিদেশি
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২১, বাংলাদেশিসহ বেশিরভাগই বিদেশি

Share
Share

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩ জুন) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আরও ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ‘ফ্লুরিশ স্টে’ নামের পাঁচতলা হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরেকটি হোটেল ‘মিকাসো ইন’-এ ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থানের কারণে উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়।

দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, খবর পাওয়ার পরপরই একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সময় ভবন থেকে কয়েকজনকে প্রাণ বাঁচাতে জানালা ভেঙে নিচে লাফ দিতে দেখা যায়। নিচে থাকা স্থানীয়রা ম্যাট্রেস ও তোশক বিছিয়ে তাদের আঘাত কমানোর চেষ্টা করেন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি চার থেকে ছয়জনকে কাঁচ ভেঙে ভবন থেকে লাফ দিতে দেখেছি। নিচে পড়ার পর একজনের পা ভেঙে গেছে বলে মনে হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, লভকেশ বাজাজ নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই হোটেলে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন।

নিরাপত্তা ত্রুটির অভিযোগও উঠেছে ঘটনাটিকে ঘিরে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলটি ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নীতিমালার আওতায় মাত্র ছয়টি কক্ষের লাইসেন্স পেয়েছিল। তবে সেখানে নিয়ম ভেঙে বেসমেন্টসহ ২৫টি কক্ষ চালানো হচ্ছিল।

দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান এ কে মালিক জানান, প্রাথমিকভাবে হোটেলটির কোনো বৈধ ফায়ার সেফটি সনদ ছিল না। ভবনের একমাত্র প্রবেশ ও বের হওয়ার পথ এবং জানালাবিহীন কাঠামোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই ধোঁয়ায় আটকে পড়েন।

এদিকে পাশের হোটেলের শেফ কেসর সিং বলেন, হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন এবং দেখেন পুরো ভবন আগুনে জ্বলছে।

ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও শোক জানিয়ে আহতদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার কথা বলেছেন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাবার চেয়েও বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী...

কলকাতায় মুসলিম বিক্ষোভকারীকে ‘হে মোল্লা’ লিখে পাঠানো হলো শূকরের মাংস!

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহ ও রাজাবাজার সংলগ্ন এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

ভূমিকম্পে কাঁপলো ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ৪.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।...

হোয়াইট হাউসের ডিনারে সমকামীদের তীব্র কটাক্ষ ট্রাম্পের

প্রথাগত মেজাজ বজায় রেখে আবারও তীব্র বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে...