Home আঞ্চলিক জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন
আঞ্চলিক

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

Share
Share

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)

“স্মার্ট ভূমি সেবা, আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুর সদর উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় জামালপুর সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস চত্বরে উৎসবমুখর পরিবেশে এ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

ভূমি মেলা-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, “বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর এবং ডিজিটাল খতিয়ানের মাধ্যমে ভূমি সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই মেলা সাধারণ মানুষকে কোনো প্রকার হয়রানি ছাড়া আধুনিক সেবা পেতে সাহায্য করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানবীর হায়দারসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্য উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে ইরানের সংশোধিত শান্তি প্রস্তাব হস্তান্তর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনা প্রশমনে ইরানের পক্ষ থেকে দেওয়া একটি সংশোধিত শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে...

ভোলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) দুপুরে উপজেলার পৃথক তিনটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পূর্ব...

Related Articles

বিছনাকান্দিতে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মহিলা সদস্য পদ্মা দেবীর বিরুদ্ধে

মোঃ আজিজুর রহমান গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি।সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে...

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এক লোমহর্ষক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছাত্রীর বাসায়...

কমিউনিটি ক্লিনিকের জমি দখলের অভিযোগে জামায়াত নেতা বিরুদ্ধে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকের জমি দখল...

সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার ছবি নামের এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার...