Home জাতীয় শেখ হাসিনা উঁকিঝুঁকি মারছেন, ছাড় দিলে বাপের মতো পরিণতি হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয়সাম্প্রতিক

শেখ হাসিনা উঁকিঝুঁকি মারছেন, ছাড় দিলে বাপের মতো পরিণতি হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Share
Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফেরার জন্য উঁকিঝুঁকি মারছেন এবং আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল নামাচ্ছে। সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, শেখ হাসিনা যদি কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে পারেন, তবে তাদের প্রথম কোপ বা প্রথম গুলিটি আসবে বিএনপি নেতা তারেক রহমানের ওপর।

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক কার্ড ও সংস্কার নীতির তীব্র সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমার জন্মস্থান চাঁদপুর কিংবা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল রাজশাহীর কোনো প্রকৃত উন্নয়ন হয় নাই। আমরা শুধু পেয়েছি পকেটে নিয়ে ঘোরার মতো কতগুলো ডিজিটাল কার্ড। এই কার্ডে যদি সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি বা টাকা না আসে, তবে আমরাও আরেকটি কার্ড বানাব। সেই কার্ডের নাম হলো ‘লাল কার্ড’। দাবি পূরণ না হলে এই লাল কার্ড আমরা সরকারের হাতে ধরিয়ে দেব।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “তারেক রহমানের ইতিহাস জানা উচিত, সেই সময় তারা (আওয়ামী লীগ) জিয়াউর রহমানকে হত্যা করেছিল। শেখ হাসিনার যদি ইতিহাস জানা না থাকে, তবে তাঁর বাবার যে পরিণতি হয়েছিল, একই পরিণতি তাঁরও হবে। এজন্য তারেক রহমানকে আমরা স্পষ্ট বলতে চাই— ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ (আওয়ামী লীগের সাথে কোনো আপস করবেন না)। আমরা কিন্তু একই ফ্রন্টে যুদ্ধ করছি। বিএনপি যদি আপস করে, তবে আমাদের ফ্রন্টলাইন দুটি হয়ে যাবে। তখন আমরা একই পাল্লায় বিএনপি এবং আওয়ামী লীগকে রাখতে দ্বিধা করব না।”

অন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্য করে তিনি বলেন, “বাংলাদেশে যদি আপনারা কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন না করেন, তবে আপনাদের গদি থাকবে কিনা সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। জনগণ ভোটের ম্যান্ডেট দিয়েছে। এই জনগণের বাক্সে যদি কেউ লাথি মারতে চায়, তবে আমরাও তার গদিতে লাথি মারতে কোনো কুণ্ঠাবোধ করব না।”

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসের তাৎপর্য উল্লেখ করে এই এনসিপি নেতা বলেন, “এই দিনে রাজশাহী থেকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একটি বড় যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেছিলেন, পানির ন্যায্য অধিকার আমরা ছাড়ব না। অথচ, ভাসানীর সেই মার্কা বিএনপি চুরি করে আজকে ভারতের বিরুদ্ধে নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করছে। যদি তোমরা ভাসানীর মার্কা ব্যবহার করতে পারো, তবে তাঁর আপসহীন নীতিও ধারণ করতে হবে। না হলে ভাসানীর মার্কা ফেরত দাও।”

পদ্মা নদীতে পানির তীব্র সংকটের কথা তুলে ধরে তিনি সরকারের খাল খনন কর্মসূচির সমালোচনা করেন। তিনি বলেন, “এরা আমাদের উল্টো বিজ্ঞান বোঝাচ্ছে। যদি খাল খনন করতে হয়, তবে তো আগে নদীতে পানি নিয়ে আসতে হবে। এখন যদি ভারতের সামনে গিয়ে ‘নমো নমো’ করে নতজানু থাকা শুরু হয়, তবে আমাদের কোনো সমস্যার সমাধান হবে না। সরকারকে বলব, রাজশাহীবাসীর নদীতে আমরা পানি চাই। জীবন বাঁচাতে পানির কোনো বিকল্প নেই। যদি পদ্মা নদীতে পানি না আসে, তবে রাজশাহীবাসীকে সাথে নিয়ে ঢাকায় গিয়ে ভারতের দিকে আবার লংমার্চ করা হবে।”

এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বখ্যাত মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করবে ইসরায়েল

ফিলিস্তিনি বন্দিদের ওপর ইসরায়েলি বাহিনীর ধর্ষণের অভিযোগসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার...

অস্তিত্ব সংকটে নবীগঞ্জের নজাইখাল

নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহাসিক নজাইখাল খালটি বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। পলি জমে ভরাট হওয়া এবং স্থানীয় কিছু সংখ্যক...

Related Articles

পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি পাসপোর্ট জব্দ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময়...

মাদক মামলার আসামি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক: রাজনৈতিক মহলে তোলপাড়

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে মাদক মামলার এক আসামিকে গুরুত্বপূর্ণ...

জামালপুরে ৯৬৩ টি সক্রিয় সিমসহ দুইজন টিকিট কালোবাজারি গ্রেপ্তার

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরে রেলওয়ের আন্তঃজেলা ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সক্রিয়...

জামালপুরে বজ্রপাতে এক এনসিপি নেতাসহ দুইজনের মৃত্যু, আহত ১

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি) জামালপুরের মাদারগঞ্জে ধান খেতে কাজ করার সময় মজনু...