Home আন্তর্জাতিক হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘের নতুন প্রস্তাব
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘের নতুন প্রস্তাব

Share
Share

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত জাতিসংঘ প্রস্তাব ঘিরে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও তেল পরিবহন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

তেহরান সতর্ক করে দিয়ে বলেছে, হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র-সমর্থিত খসড়া প্রস্তাবের সহ-উদ্যোক্তা বা সমর্থনকারী দেশগুলো সম্ভাব্য সামরিক উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে ‘আন্তর্জাতিক দায়’ বহন করবে।

বার্তা সংস্থা আলজাজিরার তথ্য অনুযায়ী, জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি জানায়।

ইরানের বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের সহ-সমর্থকদের তালিকাকে ব্যবহার করে ‘অবৈধ কর্মকাণ্ড ও সামরিক আগ্রাসনের’ পক্ষে ভুয়া আন্তর্জাতিক সমর্থনের ধারণা তৈরির চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্র, বাহরাইন এবং অন্যান্য উপসাগরীয় দেশের সমর্থনে উত্থাপিত ওই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ইরানি হামলা বন্ধ করতে হবে এবং উপসাগরীয় জলসীমায় নৌ-চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল কুমার দেউরী (৩০) নামের এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ...

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...

Related Articles

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত...

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত...

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন শেহবাজ শরিফ

  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়...