Home আন্তর্জাতিক কঙ্গোর পূর্বাঞ্চলে নতুন ইবোলা প্রাদুর্ভাব — মৃত ৮০, আক্রান্ত ২৪৬
আন্তর্জাতিক

কঙ্গোর পূর্বাঞ্চলে নতুন ইবোলা প্রাদুর্ভাব — মৃত ৮০, আক্রান্ত ২৪৬

Share
Share

আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করেছে। মূলত সোনার খনিশহর মংওয়ালু ও রোয়াম্পারায় ২৪৬টি কেস এবং ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উগান্ডার কর্তৃপক্ষ শুক্রবার কঙ্গো থেকে আমদানি হওয়া একটি ইবোলা কেস নিশ্চিত করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কাম্পালার একটি হাসপাতালে ভর্তি ৫৯ বছর বয়সী এক কঙ্গোলিজ ব্যক্তি বৃহস্পতিবার মারা যান এবং তার পরীক্ষায় ইবোলা পজিটিভ ধরা পড়েছে।

রাজধানী কিনশাসার ইনস্টিটিউট ন্যাশনাল দ্য রিশার্চ বায়োমেডিকেলে (আইএনআরবি) পরিচালিত প্রাথমিক পরীক্ষায় ২০টি নমুনার মধ্যে ১৩টিতে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ভাইরাসের ধরন শনাক্তে আরও পরীক্ষা চলছে।

আফ্রিকা সিডিসি জানিয়েছে, রোয়াম্পারা ও বুনিয়ার শহুরে পরিবেশ এবং মংওয়ালুর খনি কার্যক্রমের কারণে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে। আক্রান্ত এলাকা ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে ব্যাপক জনচলাচলের কারণে আঞ্চলিক সমন্বয়ও জরুরি বলে জানানো হয়েছে।


⚠️ ইবোলা সম্পর্কে জরুরি তথ্য
• আক্রান্ত ব্যক্তির শারীরিক তরল ও ক্ষতস্থানের সংস্পর্শে ছড়ায়
• প্রাথমিক লক্ষণ: জ্বর, পেশিব্যথা, মাথাব্যথা, গলাব্যথা
• পরবর্তী লক্ষণ: বমি, ডায়রিয়া, র‍্যাশ ও রক্তক্ষরণ
• কোনো প্রমাণিত চিকিৎসা নেই — গড় মৃত্যুহার প্রায় ৫০%

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে কঠোর ও স্পষ্ট বক্তব্য দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্টভাবে...

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন। বিগত ১৭...

Related Articles

স্ত্রীকে খুঁজতে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন জাপানি স্বামী

প্রতি মাসে দুবার ছোট একটি মাছ ধরার নৌকায় চড়ে উপকূল থেকে কয়েক...

সৌদিতে নজরুল-সিঁথির মৃত্যুদণ্ড: ব্যভিচার ও তথ্যপ্রযুক্তি অপরাধের ভিন্ন অভিযোগ প্রকাশ

সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক—নজরুল ইসলাম...

পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১৩, আহত অন্তত ৩৪

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে কায়রো-আসিউত পশ্চিম মরুভূমি সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি...

দিল্লিতে নরেন্দ্র মোদির বাসভবনের সংলগ্ন ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির সরকারি বাসভবন সংলগ্ন ঐতিহাসিক রেসকোর্স মসজিদটি খালি...

;