Home জাতীয় অপরাধ মধ্যরাতে সরকারি চাল জব্দ
অপরাধ

মধ্যরাতে সরকারি চাল জব্দ

Share
Share

পটুয়াখালীর কলাপাড়ায় মধ্যরাতে প্রভাবশালীর বাড়িতে অভিযান চালিয়ে ৭৮০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ​

শুক্রবার (১৫ মে) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি থেকে এসব জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।

জানা যায়, উপজেলার আমিরাবাদ গ্রামের ইটালি বাড়ির প্রভাবশালী ইমরান আহমদের বাড়িতে সরকারি চাল রাখা রয়েছে এ খবরে রাতে অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানে জেলেদের সরকারি প্রণোদনা হিসেবে বরাদ্দকৃত ৭৮০ কেজি সরকারি চাল পাওয়া যায়। বসত বাড়িতে অবৈধ উপায়ে মজুত করা এসব চাল জব্দ করা হয়।

বাড়ির মালিক ইমরান ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরের বিশ্বস্ত সহযোগী বলে জানান স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সরকারি স্টিকার সংযুক্ত জেলেদের চালের অনেক বস্তুা মজুত করা হয়েছে। পরে পুলিশ প্রশাসন নিয়ে অভিযান পরিচালনার মাধ্যমে ৩০ কেজির ২৬ বস্তা চাল ও ২৪টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে কোনো পুরুষ মানুষকে বাড়িতে পাওয়া যায়নি। ইমারান নামের এক ব্যক্তির বাড়ি থেকে চাল উদ্ধার হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টেক্সটাইল শিল্পে বাংলাদেশ-চীন অংশীদারিত্ব জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে আরও টেকসই, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে চীনের বিনিয়োগ ও উদ্ভাবনী সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প,...

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়ন করা হবে ; এমপি এমরান আহমদ চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়ন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের...

Related Articles

জামালপুরে ৯৬৩ টি সক্রিয় সিমসহ দুইজন টিকিট কালোবাজারি গ্রেপ্তার

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরে রেলওয়ের আন্তঃজেলা ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সক্রিয়...

মিথ্যা ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নির্দোষ ইমামের ঠিকানা এখন মানসিক হাসপাতালে

মিথ্যা ধর্ষণ মামলায় জড়িয়ে দীর্ঘ আইনি লড়াই এবং কারাবাসের পর ডিএনএ পরীক্ষায়...

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ ৩ গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে বিশেষে অভিযান চালিয়ে চোরাই সুজুকি ব্র্যান্ডের একটি মোটরসাইকেল উদ্ধার করা...

লন্ডনে যৌন নির্যাতনের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

লন্ডনের স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্ট আব্দুল হালিম খান (৫৪) নামে এক সাবেক ইমামকে...