Home জাতীয় অপরাধ মধ্যরাতে সরকারি চাল জব্দ
অপরাধ

মধ্যরাতে সরকারি চাল জব্দ

Share
Share

পটুয়াখালীর কলাপাড়ায় মধ্যরাতে প্রভাবশালীর বাড়িতে অভিযান চালিয়ে ৭৮০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ​

শুক্রবার (১৫ মে) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি থেকে এসব জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।

জানা যায়, উপজেলার আমিরাবাদ গ্রামের ইটালি বাড়ির প্রভাবশালী ইমরান আহমদের বাড়িতে সরকারি চাল রাখা রয়েছে এ খবরে রাতে অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানে জেলেদের সরকারি প্রণোদনা হিসেবে বরাদ্দকৃত ৭৮০ কেজি সরকারি চাল পাওয়া যায়। বসত বাড়িতে অবৈধ উপায়ে মজুত করা এসব চাল জব্দ করা হয়।

বাড়ির মালিক ইমরান ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরের বিশ্বস্ত সহযোগী বলে জানান স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সরকারি স্টিকার সংযুক্ত জেলেদের চালের অনেক বস্তুা মজুত করা হয়েছে। পরে পুলিশ প্রশাসন নিয়ে অভিযান পরিচালনার মাধ্যমে ৩০ কেজির ২৬ বস্তা চাল ও ২৪টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে কোনো পুরুষ মানুষকে বাড়িতে পাওয়া যায়নি। ইমারান নামের এক ব্যক্তির বাড়ি থেকে চাল উদ্ধার হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে...

সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ ‎সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত দুলাভাই বাহিনীর...