Home আন্তর্জাতিক আলোচনা চালিয়ে যেতে চায় ওয়াশিংটন, চীনের মধ্যস্থতাকে স্বাগত জানাল ইরান
আন্তর্জাতিক

আলোচনা চালিয়ে যেতে চায় ওয়াশিংটন, চীনের মধ্যস্থতাকে স্বাগত জানাল ইরান

Share
Share

ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একইসঙ্গে দুই দেশের বিদ্যমান সংকট নিরসনে চীনের যেকোনো মধ্যস্থতা বা কূটনৈতিক সহায়তাকে ইরান স্বাগত জানাবে বলেও উল্লেখ করেন তিনি। 

শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

আব্বাস আরাকচি বলেন, ‘আমরা আবারও মার্কিনিদের কাছ থেকে বার্তা পেয়েছি যে তারা আলোচনা এবং পারস্পরিক যোগাযোগ চালিয়ে যেতে চায়।’

নয়াদিল্লি থেকে এএফপি জানায়, আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দাবি করেছেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সহায়তার প্রস্তাব দিয়েছেন এবং ইরানের যুদ্ধের সময় সামরিক সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা যেকোনো দেশের সহায়তাকে স্বাগত জানাই, বিশেষ করে চীনকে।’

আরাকচি আরও বলেন, চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই চীন যদি কূটনৈতিক প্রক্রিয়ায় সহায়তা করতে পারে, সেটি ইসলামি প্রজাতন্ত্র ইরান স্বাগত জানাবে।

চীন বলেছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত বন্ধে তারা শুরু থেকেই কাজ করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সংঘাত অব্যাহত থাকার কোনো যৌক্তিকতা নেই এবং দ্রুত সমাধান খোঁজা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থেও জরুরি।

এদিকে আরাকচি জানান, পাকিস্তান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় ভূমিকা পালন করছে, তবে প্রথম দফা আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, ‘মধ্যস্থতার প্রক্রিয়া পুরোপুরি ব্যর্থ হয়নি, তবে এটি মূলত যুক্তরাষ্ট্রের আচরণ এবং দুই পক্ষের মধ্যে বিদ্যমান অবিশ্বাসের কারণে এখন কঠিন পর্যায়ে রয়েছে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চোখ ভেদ করে মাথায় বিঁধেছিল ঘাতকের গুলি:মৃত্যুর কাছে হার মানলেন সেই রেশমা

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসীদের নৃশংসতার বলি হলো চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী রেশমী আক্তার (১১)। টানা সাতদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের...

আবারও দিল্লিতে চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভারতের রাজধানী দিল্লিতে একটি চলন্ত স্লিপার বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসটির চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ...

Related Articles

কানাডা বিমানবন্দরে যে কারণে তিন বাংলাদেশি আটক

কানাডার টরেন্টোর পিয়ারসন বিমানবন্দরে মাংস, দুগ্ধজাত পণ্য ও শাকসবজি নিয়ে বাংলাদেশ থেকে...

ক্ষমতায় এলে স্থায়ী ভিসা বন্ধ করবে রিফর্ম ইউকে: নাইজেল ফারাজ

যুক্তরাজ্যে অভিবাসন নীতিকে আরও কঠোর করার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় এসেছে...

টমি রবিনসনের সমাবেশ ঘিরে ১১ ‘কট্টর ডানপন্থি উসকানিদাতাকে’ যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা স্টারমারের

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Keir Starmer সরকার টমি রবিনসনের সমর্থনে অনুষ্ঠিতব্য সমাবেশকে কেন্দ্র করে...

ইরান যুদ্ধের সময় গোপনে আমিরাত সফরের দাবি নেতানিয়াহুর

নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় তিনি গোপনে আমিরাত সফর...