Home আন্তর্জাতিক ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের হারুন-অর-রশিদ
আন্তর্জাতিক

ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের হারুন-অর-রশিদ

Share
Share

যুক্তরাজ্যের রাজনীতিতে ব্রিটিশ-বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়লেও Senedd Cymru বা ওয়েলস পার্লামেন্টে এখনো কোনো বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য নির্বাচিত হতে পারেননি। এমন প্রেক্ষাপটে আসন্ন Senedd election 2026-এ প্রার্থী হয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন ব্রিটিশ-বাংলাদেশি ইঞ্জিনিয়ার মোঃ হারুন-অর-রশিদ।

Welsh Liberal Democrats-এর মনোনীত প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে জন্ম নেওয়া হারুন-অর-রশিদ গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠেন। পরবর্তীতে উচ্চশিক্ষা ও কর্মজীবনের উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান।

প্রবাস জীবনের শুরুতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও ধীরে ধীরে ব্যবসা, কমিউনিটি কার্যক্রম এবং সাংবাদিকতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। ছোটবেলা থেকেই নেতৃত্বগুণে এগিয়ে থাকা হারুন-অর-রশিদ স্কুল জীবনে ক্যাপ্টেন এবং কলেজ জীবনে ছাত্র সংসদের ভিপি ও জিএস পদে নির্বাচন করেন। ছাত্ররাজনীতির অভিজ্ঞতা থেকেই মানুষের জন্য কাজ করার মানসিকতা গড়ে ওঠে তার মধ্যে।

দীর্ঘদিন প্রবাসে বসবাসের ফলে অভিবাসী কমিউনিটির নানা সমস্যা কাছ থেকে দেখেছেন তিনি। এসব সমস্যার স্থায়ী সমাধান নীতিনির্ধারণী পর্যায় থেকেই সম্ভব বলে মনে করেন হারুন-অর-রশিদ। সে কারণেই তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তার নির্বাচনী অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, সহজলভ্য স্বাস্থ্যসেবা প্রদান এবং শক্তিশালী স্থানীয় অর্থনীতি গড়ে তোলা। পাশাপাশি ছোট ব্যবসায়ীদের সহায়তা, অভিবাসী কমিউনিটির উন্নয়ন এবং তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করাও তার পরিকল্পনার অংশ।

বিশ্লেষকদের মতে, হারুন-অর-রশিদের এই প্রার্থীতা ওয়েলস পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধিত্বের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে এবং প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ঈদুল আজহা ২৭ মে হওয়ার সম্ভাবনা

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়-এর মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব জানিয়েছে, বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।...

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যে, ভারত-যুক্তরাষ্ট্র মধ্যে উত্তেজনা

ভারতকে ‘হেলহোল’ বা নরকতুল্য বলে আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর একটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক উত্তেজনা...

Related Articles

ইরান আলোচনা বন্ধের পর পাকিস্তান সফর বাতিল :ট্রাম্প

যুক্ত্রাষ্টের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি চান না মার্কিন কর্মকর্তারা ইসলামাবাদে গিয়ে অপ্রয়োজনীয়...

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুগারবিয়েহ?

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত দুই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী—জামিল আহমেদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিরও মারা গেছেন

নিখোঁজ হওয়ার ১০ দিন পর নিশ্চিত হওয়া গেছে যে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের...