Home জাতীয় আইন-বিচার মনোনয়নপত্র গ্রহণ না করায় আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম
আইন-বিচার

মনোনয়নপত্র গ্রহণ না করায় আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম

Share
Share

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আজ বৃহস্পতিবার বিকেলে এ কথা জানিয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সিফাত জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মোট তিনজন মনোনয়ন জমা দেন। ডা. মাহমুদা মিতু, মনিরা শারমিন এবং নুসরাত তাবাসসুম। তাঁর মধ্যে ডা. মাহমুদা মিতুর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে। মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ঘোষিত হয়েছে। নির্ধারিত সময়ের পর দাখিল করায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র কমিশন বিবেচনা করেনি।

সালেহ উদ্দিন সিফাত আরও জানান, মনিরা শারমিন মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালে আপিল করবেন। সেই প্রস্তুতি ইতিমধ্যে তিনি নিচ্ছেন। তবে ট্রাইব্যুনালে আপিলের সুযোগ থাকছে না নুসরাত তাবাসসুমের। ফলে নুসরাত তাবাসসুমকে এই বিষয়ে সরাসরি উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করতে হবে।

সিফাত বলেন, হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রকে অন-মেরিট’ যাচাই করার রুল ইস্যু করে ডাইরেকশন দিলে, মনোনয়নপত্রটি যাচাই করে সিদ্ধান্ত জানাবে কমিশন। আমরা অতি দ্রুত এই বিষয়ে আদালতে রিট পিটিশন দায়ের করব।

সবেশেষে সিফাত লেখেন, এই আসনটি এনসিপিরই থাকবে, ইনশাআল্লাহ। আইনী লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।

উল্লেখ্য, গত মঙ্গলবার নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম। বিলম্ব হওয়ায় তাঁর আবেদনটি গ্রহণ করা হয়নি বলে গতকাল বুধবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নিশ্চিত করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি...

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত

পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে এবং এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় পাবনা পৌর...

Related Articles

জামালপুরে চাচাকে হত্যা, প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন...

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

গফরগাঁওয়ে জন্মদিন পালনের পর কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে এক নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধুদের সাথে...

কুমিল্লায় ছাত্রলীগের মিছিল ঘিরে সাবেক এমপি আ ক ম বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য আ ক ম...