Home জাতীয় আইন-বিচার জামিন চাইতে এসে আওয়ামী লীগের দশ নেতাকর্মী কারাগারে
আইন-বিচার

জামিন চাইতে এসে আওয়ামী লীগের দশ নেতাকর্মী কারাগারে

Share
Share

এমরান হোসেন, জামালপুর | জামালপুরের ইসলামপুরে বিস্ফোরক আইনের মামলায় হাজিরা দিতে এসে জামিন আবেদন করা দশজন রাজনৈতিক নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে আত্মসমর্পণের পর শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

কারাগারে পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল এবং উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন। এছাড়া গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন মন্ডলসহ মনজুরুল, মোফাজ্জল, জুয়েল, সোহাগ, তোতা ফকির ও বাশেদ আলী রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩১ জন নামীয় নেতাকর্মীর পাশাপাশি আরও দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

পরে পুলিশ তদন্ত শেষে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। এরই ধারাবাহিকতায় রোববার সংশ্লিষ্ট মামলায় জামিনের আবেদন করতে আদালতে আত্মসমর্পণ করেন দশজন আসামি। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে আলো ছড়ানোর পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও প্রশংসা কুড়াচ্ছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো এক শিশুভক্তের দীর্ঘদিনের...

আবহাওয়ার ঝুঁকিতে ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা

আবহাওয়াজনিত ঝুঁকির কারণে বিশ্বকাপে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার শেষ ষোলোর ম্যাচের নির্ধারিত সময় পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)...

Related Articles

গোমস্তাপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও...

স্ত্রীকে হত্যা করে ঘরের আঙিনায় মাটিচাপা: ১৮ দিন পর স্বামীর নাটক ফাঁস

মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের দীর্ঘ ১৮ দিন পর নিজ বাড়ির আঙিনার প্রায় ১০...

পুঠিয়ার পাইকপাড়া ভূমি অফিসে দুর্নীতি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী ​অনলাইনে নামজারির আবেদনের পর প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাইয়ের...

গোদাগাড়ীতে মাদকের রমরমা ব্যবসা

​মোঃ গোলাম কিবরিয়া , রাজশাহী একের পর এক মামলা, মাদক ব্যবসা, পুলিশের...