Home জাতীয় অপরাধ বীরাঙ্গনার টাকা আত্মসাতে মুক্তিযোদ্ধার সাজা
অপরাধআইন-বিচারজাতীয়

বীরাঙ্গনার টাকা আত্মসাতে মুক্তিযোদ্ধার সাজা

Share
Share

বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধা জাহেরা খাতুন-এর সঙ্গে প্রতারণা করে পাঁচ লাখ টাকা আত্মসাতের মামলায় জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এ বি এম গোলাম কাদির (জিকে বাবুল)-কে দুই বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী আশরাফ উদ্দিন জানান—প্রতারণার দায়ে ১ বছর ১ মাস সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড।
বিশ্বাসভঙ্গের দায়ে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে । এই সাজা পৃথকভাবে কার্যকর হওয়ায় মোট ২ বছর ১ মাস কারাভোগ করতে হবে।

দণ্ডিত জিকে বাবুলকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর পর ছবি তুলতে গেলে তার ছেলে সৈয়দ সালেহীন কাদির সাংবাদিকদের ওপর চড়াও হন এবং কয়েকজনকে হেনস্তা করে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

মামলার সূত্রে জানা যায়, জাহেরা খাতুন একজন অসচ্ছল বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা। আসামি নিজেকে মুক্তিযোদ্ধা ও জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন-এর মহাসচিব পরিচয় দিয়ে সরকারের আবাসন প্রকল্পে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

২০২২ সালের ১০ মার্চ ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তার অফিসে জাহেরা খাতুন ও তার মেয়ে জুমি আক্তার পাঁচ লাখ টাকা দেন।

তবে দীর্ঘ সময় পার হলেও কোনো ফ্ল্যাট বরাদ্দ না পাওয়ায় তারা টাকা ফেরত চান। পরে আরও এক লাখ টাকা দাবি করা হলে তারা দিতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত টাকা ফেরত না পেয়ে ২০২৩ সালের ২ মার্চ জুমি আক্তার আদালতে মামলা করেন।

মামলার তদন্ত ও বিচার চলাকালে আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের রায় দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজন আটক

সিলেট নগরের কোতোয়ালি থানার সুবিদবাজার এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়...

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া বিল পরিশোধ করল সিসিক

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এর মধ্যে বেশির ভাগই নগরের...

Related Articles

পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের!

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো....

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে।...

বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের...

কোস্টগার্ডের জন্য পাঁচ রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ শুরু

‎ম.ম.রবি ডাকুয়া বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে দেশীয় প্রযুক্তিতে পাঁচটি রিভারাইন পেট্রোল...