Home আঞ্চলিক সিলেটে জামায়াতের ইফতারে উপস্থিত আ’লীগ নেতা
আঞ্চলিক

সিলেটে জামায়াতের ইফতারে উপস্থিত আ’লীগ নেতা

Share
Share
জামায়াতে ইসলামীর ইফতারের পূর্বে বক্তব্য রাখছেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান। পাশে বসে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা।

বৃহস্পতিবার (৫ মার্চ) জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, জামায়াতে ইসলামী ফুলতলা ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার ফুলতলা বশির উল্লাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার-পূর্ব আলোচনা সভায় ফুলতলা ইউনিয়ন জামায়াতের আমির মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাও. আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাও. আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা জামায়াতের আমির আলহাজ আব্দুল হাই হেলাল, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার মোস্তাকিম আলী, ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, ফুলতলা শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি নুরুল ইসলাম সোহেল, ফুলতলা যুব বিভাগের সভাপতি আব্দুল মুমিন, ফুলতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তজমুল আলী প্রমুখ।

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদের উপস্থিতি নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সমালোচনা চলছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২...

টেকনাফে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা, মোটরসাইকেলে আগুন, আহত ৭

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলম (৩৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা...

Related Articles

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

বিশ্বনাথ পৌরসভায় দেড় হাজার পরিবারে ভিজিএফ চাল বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রায় দেড় হাজার অসহায় ও দরিদ্র...

গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

মোঃ আজিজুর রহমান গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি | সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

বিশ্বনাথে পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী...