Home জাতীয় অপরাধ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে তর্ক, ‘বিক্রয়কর্মীদের মারধরে’ তরুণ নিহত
অপরাধ

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে তর্ক, ‘বিক্রয়কর্মীদের মারধরে’ তরুণ নিহত

Share
Share
নিরব আহমেদের মৃত্যুর ঘটনায় হাসপাতালে লোকজনের ভিড়। শনিবার রাতে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জ্বালানি তেল নিতে গিয়ে মারধরের শিকার হয়ে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত নিরব আহমেদের (২২) বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবারিয়া এলাকায়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রাতে নিরব তাঁর দুজন বন্ধুসহ মোটরসাইকেলে তেল নিতে যান। কিন্তু ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীরা তাঁকে তেল দেননি। তবে কিছুক্ষণ পরই স্টেশনের কর্মীরা বোতলে তেল ভরছিলেন। সেটা দেখে তিনি জানতে চান কেন বোতলে তেল ভরা হচ্ছে, আর তাঁকে কেন তেল দেওয়া হয়নি। এ নিয়ে ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিক্রয়কর্মীরা বাঁশের লাঠি দিয়ে তাঁকে মারধর শুরু করেন। পরে বন্ধুরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ঝিনাইদহ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সব্যসাচী পাল সুমন বলেন, মুমূর্ষু অবস্থায় নিরব নামের এক রোগীকে হাসপাতালে আনা হয়। তাঁর কাঁধ ও মাথার পেছনে ফোলা জখম ছিল। রাত ৯টা ৫ মিনিটে পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, তাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নিতে গেলে সেখানকার বিক্রয়কর্মীদের সঙ্গে নিরবের হট্টগোল বাধে। একপর্যায়ে বিক্রয়কর্মীরা তাঁকে পিটিয়ে আহত করেন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। তিনি জানান, তাজ ফিলিং স্টেশনের তিন বিক্রয়কর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান বলেন, আন্দোলনের সময় নিরব প্রথম সারিতে সক্রিয় ছিলেন। তিনি শহরের আদর্শপাড়ার বকুলতলা এলাকার একটি মেসে থাকতেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল-২০২৬-এর চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

সাকিব ময়মনসিংহের ফুটবলে আবারও শিরোপা জিতেছে ঈশ্বরগঞ্জ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ত্রিশাল উপজেলা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ...

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন...

Related Articles

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে...

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় চাচার বাড়িতে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে...

ঋষিপাড়ায় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

  নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ শ্রী সুকুমার প্রাং...

সেনা কর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মোংলায় যুবক গ্রেপ্তার

  র‍্যাব ও সেনাবাহিনীর ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের...