Home আন্তর্জাতিক কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি
আন্তর্জাতিক

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি

Share
Share

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তাদের নাম আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া বলে জানা গেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।  তি‌নি জানান, ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে চার বাংলাদেশি প্রবাসী আহত হন।

এদি‌কে, উপসাগরীয় এলাকায় যুদ্ধ শুরু হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ করে‌ছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সবাইকে বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলে‌ছে। অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য দূতাবা‌সের পক্ষ থেকে প্রবাসী বাংলা‌দে‌শি‌দের পরামর্শ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রূপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার তিনশ ফিট জলসিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা

নাটোরের গুরুদাসপুরে সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আদালত মামলার বাদী...

Related Articles

ইতালির বেরগামোতে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশি নিহত

ইতালির বেরগামোতে ট্রেন দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শফিকুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।...

আমি ধর্ষক নই : ট্র্যাম্প

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে গুলির ঘটনার পর...

ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর দিয়েছেন কড়া বার্তা

লেবানন ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সরাসরি আলোচনার উদ্যোগকে নাকচ করে দিয়েছেন ইরানপন্থি...

যুক্তরাষ্ট্রের ৩ ‘বাঙ্কার-বিধ্বংসী’ বোমা নিষ্ক্রিয় করলো ইরান

ইরানের জাঞ্জান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের অবশিষ্টাংশ হিসেবে পড়ে থাকা বিপুল...