Home জাতীয় নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি
জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

Share
Share

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর অংশ হিসেবে নতুন মন্ত্রীদের ব্যবহারের জন্য ৫০টি সরকারি গাড়ি ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয় সূত্রে জানা গেছে, সরকারি যানবাহন অধিদপ্তরের (পরিবহন পুল) অধীনে থাকা এসব বিলাসবহুল গাড়ির যান্ত্রিক পরীক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রীদের কাছে হস্তান্তরের অপেক্ষা ।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারিকে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের সম্ভাব্য তারিখ হিসেবে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তবে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের সময়সূচির ওপর নির্ভর করে এই তারিখ এগিয়ে আনা হতে পারে। শপথ গ্রহণ অনুষ্ঠানটি রাষ্ট্রপতির উপস্থিতিতে বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রথা অনুযায়ী, প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের যাতায়াতের সুবিধার্থে পরিবহন পুল থেকে বিশেষ ব্যবস্থায় গাড়ি বরাদ্দ দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সংশ্লিষ্টদের মতে, ৫০টি গাড়ি প্রস্তুত রাখার সিদ্ধান্ত থেকে ধারণা করা হচ্ছে—নতুন মন্ত্রিসভার আকার খুব একটা ছোট হচ্ছে না। ইতোমধ্যে গাড়িগুলোর চালকদেরও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে। এরপর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হবে নতুন সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, শপথ গ্রহণের দিনই যাতে নতুন মন্ত্রীরা সরকারি গাড়ি ব্যবহার করে নিজ নিজ দপ্তরে যেতে পারেন—সে লক্ষ্যেই আগাম এই প্রস্তুতি নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি...

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত

পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে এবং এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় পাবনা পৌর...

Related Articles

জামালপুরে চাচাকে হত্যা, প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন...

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন...

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা...