Home জাতীয় ছাত্রদলের মিছিলে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ল সায়দুল
জাতীয়দুর্ঘটনারাজনীতি

ছাত্রদলের মিছিলে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ল সায়দুল

Share
Share

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে বিএনপির সমাবেশে যাওয়ার পথে একটি মিছিলে অংশ নিয়ে ভিডিও ধারণ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সায়দুল ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোতোয়ালি থানা ছাত্রদলের একটি মিছিল পলোগ্রাউন্ডের দিকে অগ্রসর হচ্ছিল। সায়দুল ওই মিছিলের সঙ্গে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। একপর্যায়ে তাকে থমকে দাঁড়াতে দেখা যায় এবং হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে সে। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে জাগানোর চেষ্টা করেন। কেউ মাথায় পানি ছিটান, কেউ ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পাওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, তাকে প্রথমে নগরের ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোনামানিক জানান, “মিছিলে ভিডিও করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায় ছেলেটি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

পরিবারের সদস্যরা জানান, সায়দুল উৎসাহিত হয়ে সমাবেশমুখী মিছিলে গিয়েছিল। ভিডিও ধারণের সময় হঠাৎ তার মাথা ঘুরে পড়ে যাওয়ার পর আর জ্ঞান ফেরেনি। স্বজনদের ভাষ্য অনুযায়ী, সিআরবি সড়কের একটি মোড়ের কাছে তাকে গুরুতর অবস্থায় পাওয়া যায় এবং সেখান থেকেই দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সায়দুলের বাবা নজরুল ইসলাম বাবু জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিশেষজ্ঞরা বলেন, বড় সমাবেশ বা ভিড়পূর্ণ পরিবেশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, অতিরিক্ত উত্তেজনা, পানিশূন্যতা কিংবা পূর্ব-বিদ্যমান শারীরিক সমস্যার কারণে হঠাৎ অসুস্থতা দেখা দিতে পারে। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সহায়তা পাওয়া অত্যন্ত জরুরি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফরিদপুরে নিখোঁজের পর রেললাইনের পাশ থেকে শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মর্মান্তিক ও নৃশংস এক ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রেললাইনের পাশে ঝোপঝাড়ের ভেতর থেকে মাহমুদা আক্তার (৯)...

গাজায় পরিবারের ৭৫ সদস্যকে হারিয়েছেন হানিয়া: পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছেলের স্মৃতিচারণ

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজের পরিবারের ঘনিষ্ঠ ৭৫ জনেরও বেশি সদস্য প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিহত হামাস রাজনৈতিক প্রধান ইসমাইল...

Related Articles

মানিকগঞ্জে সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, সৎ বাবা আটক

মানিকগঞ্জের ঘিওরে ১১ বছর বয়সী এক নাবালিকা সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে...

শ্রম বিক্রির ৫০ বছর: রাজৈরের ‘থানার মোড়ে’ হাজারো শ্রমিকের বেঁচে থাকার লড়াই

নাজমুল হাসান, মাদারীপুর ভোর ৪টা। চারদিকে তখনও রাতের অন্ধকার। কিন্তু মাদারীপুরের রাজৈর...

নওগাঁয় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী ও সন্তান

নওগাঁর মহাদেবপুরে ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে বাড়িওয়ালাকে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় আটকের...

গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী নগরীতে গভীর রাতে কথিত মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের...