Home আন্তর্জাতিক ইসরাইলি হামলায় আরও ৭ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় আরও ৭ ফিলিস্তিনি নিহত

Share
Share

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) উপত্যকাজুড়ে নতুন করে চালানো হামলায় দুই শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, মিশর সীমান্তের কাছে দক্ষিণ রাফায় তাদের টহলদলের ওপর হামাসের আকস্মিক আক্রমণে চার সেনা আহত হয়। এর পরপরই ইসরাইল একাধিক স্থানে পাল্টা হামলা শুরু করে। ইসরাইলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, সেনাদের ওপর হামলার “কড়া জবাব” দেওয়া হবে।

চিকিৎসকদের বরাতে আল জাজিরা জানায়—উত্তর গাজার জেইতুন এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হন। দক্ষিণ গাজার আল-মাওয়াসি ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়।আল-মাওয়াসিতে আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি তাঁবু। কুয়েতি হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, নিহত শিশুদের বয়স মাত্র আট ও দশ বছর। গুরুতর দগ্ধ আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামাস এক বিবৃতিতে আল-মাওয়াসিতে বোমা হামলাকে “স্পষ্ট যুদ্ধাপরাধ” বলে মন্তব্য করে। গোষ্ঠীটি অভিযোগ করে, ইসরাইল ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করছে এবং সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়াচ্ছে। মধ্যস্থতাকারী মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রকে ইসরাইলি আগ্রাসন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে তারা।

ইসরাইল ঘোষণা করেছে, রাফাহ ক্রসিং আংশিকভাবে খোলা হবে; তবে শুধু গাজার বাসিন্দারা উপত্যকা ত্যাগ করতে পারবেন। ত্রাণ বা মানবিক সহায়তা ঢুকতে পারবে না। মিশর এই সিদ্ধান্তকে “একতরফা ও মার্কিন শান্তি পরিকল্পনার পরিপন্থি” হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে উভয় দিকেই চলাচল স্বাভাবিক করার কথা ছিল। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও এক ইসরাইলি জিম্মির মরদেহ রেডক্রসের মাধ্যমে ইসরাইলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে হামাস। গাজার স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরাইল অন্তত ৫৯১ বার চুক্তি লঙ্ঘন করেছে। এসব হামলায় এ পর্যন্ত ৩৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ৯২২ জন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট...

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...