Home আঞ্চলিক ঢাকা ও এর আশপাশে আবারও ভূমিকম্প: উৎপত্তিস্থল ছিল…
আঞ্চলিকজাতীয়

ঢাকা ও এর আশপাশে আবারও ভূমিকম্প: উৎপত্তিস্থল ছিল…

Share
Share

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ৪ দশমিক ১ মাত্রার এই কম্পন রেকর্ড করে।

ইএমএসসির তথ্যে জানা যায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল নরসিংদী , যা টঙ্গী থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে অবস্থিত। হঠাৎ এই কম্পন কিছু সময়ের জন্য রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করে।

এর মাত্র তিন দিন আগে, সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার, উখিয়া ও চকরিয়ায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

এরও আগে, ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্প আঘাত হানে দেশের বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে ২১ নভেম্বরের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭, যা সবচেয়ে শক্তিশালী ছিল। এতে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। সেই ঘটনার পর থেকেই ভূমিকম্প নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের ভৌগোলিক অবস্থান ভূমিকম্প প্রবণ হওয়ায় এমন কম্পন আরও ঘটতে পারে। তারা ভবন নির্মাণে ভূমিকম্প-সহনীয় নকশা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার: রহস্যের বেড়াজালে পারিবারিক কলহের ছায়া

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎বাগেরহাটের শরণখোলায় পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যেখানে মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া একটি চিরকুট এবং দুই মাস বয়সী...

স্পেনে মুসলিম জনসংখ্যা ২৫ লাখ ছাড়াল, প্রায় অর্ধেকই দেশটির নাগরিক

ইউরোপের অন্যতম ঐতিহাসিক দেশ স্পেনে ইসলাম বর্তমানে দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি। সাম্প্রতিক এক জনমিতিক (ডেমোগ্রাফিক) সমীক্ষায় দেখা গেছে, দেশটিতে মুসলিম জনসংখ্যা আনুষ্ঠানিকভাবে ২৫...

Related Articles

২০ জুলাইয়ের পর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

  দেশজুড়ে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। আগামী ২০ জুলাইয়ের পর কয়েক...

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বা পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে রাজপথে নামেনি বলে মন্তব্য করেছেন...

আট অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার মধ্যে ঘণ্টায়...

জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

ঢাকা: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের...