Home জাতীয় অপরাধ ঈশ্বরদীতে পুকুরে বস্তাবন্দি করে  ফেলে ৮ কুকুরছানাকে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ঈশ্বরদীতে পুকুরে বস্তাবন্দি করে  ফেলে ৮ কুকুরছানাকে হত্যা

Share
Share

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার  ভয়াবহ ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরের পাড়ে ভাসমান অবস্থায় বস্তাটি উদ্ধার হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এতে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি উপজেলা পরিষদের একটি আবাসিক ভবনে থাকা একটি মা কুকুর আটটি ছানা জন্ম দেয়। রোববার সন্ধ্যার পর ছানাগুলো হঠাৎ নিখোঁজ হয়ে গেলে মা কুকুরটি সারারাত বিভিন্ন বাসার সামনে ঘুরে বেড়ায় এবং অস্বাভাবিকভাবে কান্নাকাটি করে। খাবার গ্রহণ না করায় ও মানসিক আঘাতে কুকুরটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের কেয়ারটেকার জাহাঙ্গীর জানান, সোমবার সকালে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন মোটরসাইকেলে বের হওয়ার সময় ছানাগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না জানান।  তবে পাশে থাকা নয়নের ছোট ছেলে জানায়, তার মা নিশি বেগম কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই নয়ন দ্রুত সরে পড়েন। পরে ভাসমান বস্তা উদ্ধার করে খুলতেই দেখা যায়—সবকটি ছানাই ততক্ষণে মারা গেছে।

যোগাযোগ করা হলে কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ঘটনাটি স্বীকার করে বলেন, “এ ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এর বাইরে কিছু বলতে পারছি না।” উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, “এ ধরনের নিষ্ঠুরতা অকল্পনীয় ও নিন্দনীয়। মা কুকুরটিও প্রচণ্ড মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউএনও মহোদয় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমন নিষ্ঠুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এআইয়ের পূর্বাভাস: আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালে কে এগিয়ে?

২০২৬ বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে উত্তেজনা এখন তুঙ্গে। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। এবার শিরোপার আরেক দাবিদার নির্ধারণে...

এক অর্থবছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন পেয়েছে বিএফআইইউ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ২০২৪–২৫ অর্থবছরে রেকর্ড ৩০ হাজার ১৯৯টি সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (এসটিআর) ও সন্দেহজনক কার্যক্রম প্রতিবেদন (এসএআর) পেয়েছে। আগের অর্থবছরের...

Related Articles

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়া হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর মোজাফফর

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন সন্দেহজনক রোগী ৯৭৪

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের...

গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে...

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।...